দেশে নতুন তিনটি স্তরে ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে মূল্য হ্রাস করবেন তারা। এতে গ্রাহকরা আরও কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ সোমবার (২১ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।তিনি লেখেন, ফাইবার অ্যাট হোম আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমাবে। এ নিয়ে ইন্টারনেট লাইসেন্স রেজিমের মোট তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।ফয়েজ আহমদ তৈয়্যব আরও লেখেন, আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি তাদের সব ধরনের সেবায় ১০ শতাংশ দাম এরইমধ্যে কমিয়েছে। এছাড়া ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি গ্রাহক পর্যায়ে ৫০০ টাকায় এখন থেকে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে বলে সম্প্রতি জানিয়েছে। অন্যদিকে, ঈদুল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল অপারেটর টেলিটক ১০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দেয়।দেশের ৩টি মোবাইল অপারেটরকে দাম কমানোর আহ্বান জানিয়ে তিনি লেখেন, এরইমধ্যে সরকার মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (নেটওয়ার্ক পর্যবেক্ষণের যন্ত্র-ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং) ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। এ অবস্থায় বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না। সরকার মোবাইল অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় স্তরগুলোতে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দামও কমিয়েছে। এখন তাদের জাতীয় উদ্যোগে শরিক হওয়ার পালা।মোবাইল ইন্টারনেটের দাম কমানোর পদক্ষেপে চলমান উচ্চ মূল্যস্ফীতিও কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন ফয়েজ আহমদ। পাশাপাশি দ্রুতই তিনটি বেসরকারি মোবাইল অপারেটর যৌক্তিকভাবে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবে বলে তিনি প্রত্যাশা করেন।ফয়েজ আহমদ জানান, সরকার এখানে দুই ধরনের মূল্যছাড় আশা করে; সরকারের দিক থেকে শুল্ক বৃদ্ধির উদ্যোগে অপারেটররা অ্যাডজাস্টমেন্ট বাবদ যে মূল্য বাড়িয়েছিল সেটা কমাবে। এ ছাড়া আন্তর্জাতিক গেটওয়ে বা আইটিসি, আইআইজি ও ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যতটুকু পাইকারি দাম কমানো হয়েছে তার সমানুপাতিক হারে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাবে।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, দেশের মোবাইল ইন্টারনেটের মানে ব্যাপক প্রশ্ন রয়েছে। মানের তুলনায় দাম অনেক বেশি। এ অবস্থায় গ্রাহকস্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১
চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে শাহাদাত পাটোয়ারী নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষের হাট Read more

ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল
ইগিমির বিপরীতে মাত্র ১ ভোট বেশি পেয়ে জিতলেন শিবিরের রুহুল

টানা ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে নাট্য সম্পাদক পদে সম্প্রীতির ঐক্য প্যানেলের ইগিমি চাকমার বিপরীতে মাত্র এক ভোটে জিতেছেন Read more

৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
৯ বছর পর দেশে ফিরে ধরা পড়লো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

বরগুনায় অপহরণের পর আলোচিত অনিক চন্দ্র রায় হত্যাকান্ডের ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত আসামি মোঃ সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৯ Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ঝরছে ২৮ শিশুর প্রাণ: ইউনিসেফ
গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন ঝরছে ২৮ শিশুর প্রাণ: ইউনিসেফ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজায় চলমান ইসরায়েলি হামলার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। তিনি বলেন, Read more

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট
প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন Read more

সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা
সারাদেশে আজ থেকেই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে আজ থেকেই দেশে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন