দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে পারস্য উপসাগরীয় পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়ানোর ইচ্ছা ইরানের নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিশেষ বার্তায় তিনি প্রতিবেশী দেশগুলোকে ‘ভাই’ হিসেবে সম্বোধন করে বলেন, মুসলিম বিশ্বের মধ্যকার যে কোনো বিভেদ বা মতবিরোধের একমাত্র সুবিধাভোগী হলো জায়নবাদী গোষ্ঠী। তাই ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে বিবাদে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি জোর দিয়েছেন।পবিত্র ঈদুল ফিতর এবং ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এই বার্তায় পেজেশকিয়ান মুসলিম উম্মাহর শক্তি ও সংহতি কামনা করেন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষার অনুসরণের মাধ্যমেই এই ঐক্য গড়ে তোলা সম্ভব। বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় এবারের নওরোজকে জাতীয় সংহতি ও সংহতির প্রতীক হিসেবে বর্ণনা করে তিনি দেশবাসীকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান। প্রেসিডেন্টের মতে, এই সম্মিলিত প্রচেষ্টাই ইরানকে বর্তমানের উত্তাল ঝড়ো পরিস্থিতি থেকে বের করে একটি গর্বিত ও বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় জানানো Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন Read more

রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে পাবিপ্রবির শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষাক্যাডারে স্বতন্ত্র কোডে লোকপ্রশাসন বিভাগের অন্তর্ভুক্তি করে নিয়োগপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার Read more

কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের শাস্তির দাবীতে বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী Read more

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা
নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা

দীর্ঘদিনের ডিগ্রি জটিলতার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন