বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং জারি করা প্রজ্ঞাপন বাতিল চেয়ে আদালতে প্রতিকার চেয়েছেন ১৭ জন কাউন্সিলর।গত ১৮ এপ্রিল বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ১ শাখার উপসচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি করপোরেশনের সচিব, বরিশাল জেলা প্রশাসক ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব।মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে ১৭ টি ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যক্রম বন্ধ ও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ব্যতিরেকে কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করা সম্পূর্ণরূপে অবৈধ ও সংবিধান বিরোধী। তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।তাই আদালতের মাধ্যমে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং কাউন্সিলরদের পূর্নবহালের আবেদন করা হয়।আদালত মামলা আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুল হক জানান, প্রজ্ঞাপন জারি করে জনপ্রতিনিধির পদ শূন্য ঘোষণা করা নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে কাউন্সিলরবৃন্দ স্বপদে বহাল হবেন বলে আশা করছি। তিনি বলেন, আদালত ৭ মে মামলাটির আদেশের জন্য তারিখ ধার্য করেছেন।মামলার বাদী ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর  হলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্না হাওলাদার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মো. জামাল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল আহমেদ পলাশ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান পারভেজ খান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ূন কবির লিংকু, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, সংরক্ষিত ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ডালিয়া পরভীন, সংরক্ষিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সালমা আক্তার শিলা, সংরক্ষিত ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে Read more

ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে ঝুলন্ত নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙামোড় Read more

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল
ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ হয়েছে: ফখরুল

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে Read more

কুমিল্লায় মৌসুমি বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থী ও কর্মজীবীরা
কুমিল্লায় মৌসুমি বৃষ্টিতে দুর্ভোগে শিক্ষার্থী ও কর্মজীবীরা

কুমিল্লা নগরীতে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ুর প্রভাব। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে হালকা বৃষ্টিপাত শুরু Read more

রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
রাজশাহীতে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।সোমবার (৫ মে) সকাল Read more

বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম
বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন