বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন ফুলপুর উপজেলার কৃষকেরা। এবছর কোন রোগবালাই বা প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। ইতোমধ্যে ধানকাটাঁর কাজ শুরু হয়েছে বেশ কিছু জায়গায়। দু-তিনদিনের মাঝেই পুরোদমে কাঁটা শুরু হবে বোরো ধান। ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়ন, রহিমগঞ্জ, রূপসী, বওলা, বালিয়াসহ বেশকিছু অঞ্চলের এবার বোরো ধানের চাষ করা হয়েছে। ফসলের মাঠ ঘুরে দেখা যায় সবুজ ধান পেকে সোনালী রঙ্গ ধরেছে। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। এ দৃশ্য দেখে কৃষকের মনে জেগে উঠেছে খুশির আমেজ। ২-৩ দিনের মাঝেই পুরোদমে শুরু হবে ধান কাটা ও মারাই এর কাজ। ইতোমধ্যেই বেশকিছু ফসলের মাঠে দেখা যায় ধান কাঁটার ধুম ও ব্যস্ততা। এই নিয়ে উপজেলার কুড়িপাড়া গ্রামের কৃষক আব্দুল হাকিম বলেন,বিগত বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় কষ্ঠে দিন কাঁটছিলো। এবার বোরো ধানের উৎপাদন ভালো হওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারবো বলে আশা করছি।এছাড়াও বাজারগুলোতে দেখা যায় বি আর জাতের ধানের বর্তমান দাম ১ হাজার ৬০ টাকা প্রতি মণ। এছাড়া চিকন চালের ধান আরও বেশি। নায্যমূল্য নির্ধারণ ও বাজার মনিটরিংয়ে রাখা হবে বলে জানান কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামু আরও জানান, এবছর উপজেলার ২২ হাজার ২৫০ হেক্টর ফসলে জমিতে ধান রোপন করা হয়েছে। এবছর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৯৯ হাজার ৩৭৮ মেট্রিকটন। তিনি বলেন ধান কাটা পুরোপুরি শেষ হলে পরে জানা যাবে প্রকৃত অবস্থা। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে নারীর মৃত্যু
বৈদ্যুতিক হিটারে রান্না করতে গিয়ে নারীর মৃত্যু

কিশোরগঞ্জে বৈদ্যুতিক হিটার মেশিনে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. রুবিনা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) সকালে Read more

ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়
ভালুকায় গণপরিচ্ছন্নতা অভিযানের মধ্যেই ময়লার ভাগাড়

ভালুকা পৌর সদরে চলমান গণপরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানের মধ্যেই উদ্বেগজনকভাবে আবিষ্কৃত হয়েছে একটি অবৈধ ময়লার ভাগাড়। উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ Read more

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে রাজশাহী সিটি কলেজ বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত Read more

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের একই পরিবারের ৩ জন নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নাটোরের একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে Read more

দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হযরত আলী (৩৫) নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড Read more

মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: আন্দালিব রহমান
মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: আন্দালিব রহমান

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, দ্রুত নির্বাচনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন