তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান হারাম আল শরীফে ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুনর্ব্যক্ত করেছেন, আল আকসা মসজিদ এবং এর আশেপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে।শুক্রবার (১৮ এপ্রিল) ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আল আকসা মসজিদ এবং কুব্বত আল সাখরা (পাথরের গম্বুজ)-সহ হারাম আল শরীফ একটি অবিভাজ্য সমগ্র এবং এর ১৪৪ একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের।তিনি ঘোষণা করেন, আল আকসা তুরস্কের জন্য একটি ‘রেড লাইন’ বা ‘লাল রেখা’। এটি চিরকাল একই থাকবে।এরদোয়ান ইসরায়েলকে পবিত্র স্থানের পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকিস্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করে বলেন, আমাদের অঞ্চলে নিপীড়ন ও অনাচারের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি। আমরা এখনো চুপ থাকব না।’ফিলিস্তিনকে রক্ষা করা মানে মানবতা, ন্যায়বিচার এবং শান্তিকে রক্ষা করা’এরদোয়ান গাজার ওপর ইসরায়েলের চলমান যুদ্ধে নৃশংসতার প্রতি বিশ্বব্যাপী নীরবতাকে ‘নৈতিক পতন’ বলে অভিহিত করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তুরস্কের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন নীরব, তখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। মানবাধিকার রক্ষাকারীরা যখন নীরবতায় দেখছে, তখন শিশুদের হত্যা করা হচ্ছে।’পশ্চিমারা তিনটি বানরের ভূমিকা পালন করেছে’এরদোয়ান পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে বলেন, এটি ‘ভণ্ডামিপূর্ণ নিষ্ক্রিয়তা’। যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা, অধিকার, আইন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকারের গর্ব করে আসছেন, তারা ১৮ মাস ধরে ইসরায়েলের গণহত্যা নীতির মুখোমুখি হয়ে ‘তিন বানরের’ ভূমিকা পালন করছেন।তিনি এই সংকটে নীরব থাকা দেশগুলোর দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলেন : ‘পশ্চিমা রাষ্ট্রগুলো, যারা ছোটখাটো ঘটনার জন্যও নিষেধাজ্ঞার অস্ত্র ব্যবহার করে, আমি আপনাকে জিজ্ঞাসা করি – ইসরায়েলের ক্ষেত্রে আপনি এখন কোথায়?’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের Read more

ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার
ঘুষ কেলেঙ্কারিতে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি-সহ ৬ জন প্রত্যাহার

ঘুষ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিপলু বড়ুয়াসহ Read more

আইসিসির মাসসেরা শুভমন গিল
আইসিসির মাসসেরা শুভমন গিল

ভারতের টেস্ট দলের দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই নজর কেড়েছেন এই ব্যাটার। পুরো সিরিজে ব্যাট হাতে করেছেন ৪ সেঞ্চুরি, পাশাপাশি তার Read more

বৃষ্টির বাঁধায় ২৪৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
বৃষ্টির বাঁধায় ২৪৭ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

গল টেস্টে আরও একবার হানা দিয়েছে বৃষ্টি। পঞ্চম দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমের বিদায়ের পর নেমেছে বৃষ্টি। হাফ সেঞ্চুরি থেকে Read more

সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া
সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার (১৮ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন