কিশোরগঞ্জের ভৈরবে অন্তর আহমেদ জয়ী (২৬) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ।  শনিবার(১৯ এপ্রিল) রাতে পৌর শহরের চণ্ডিবের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই অপহরণকারী অন্তর আহমেদকে গ্রেপ্তার করা হয়। সে ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার রিপন মিয়ার ছেলে।গ্রেপ্তারের পর অন্তর আহমেদের দেয়া তথ্য মতে অভিযানে চণ্ডিবের আইভি চত্বর এলাকায় রায়হানের বাসা থেকে অপহরণকৃত মো. রুবেল (২৭) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জ সদর থানার মনোকরসা এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় অপহরণকারী অন্তর আহমেদসহ আরো ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ কে আসামি করে থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা করেছে অপহরণকৃত ব্যক্তির মামা শ্বশুর মো. মোস্তফা মিয়া।এ ঘটনায় অন্যান্য আসামীরা হলেন, পৌর শহরের চণ্ডিবের আইভি চত্বর এলাকার সুবহান মিয়ার ছেলে নুরুল ইসলাম (৩০), একই এলাকার হানিফ মিয়ার ছেলে ইলিয়াস কসাই (৩০), বেদের হাঁটি এলাকার হযরত আলীর ছেলে রায়হান মিয়া (৩২)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব।থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ১ বছর যাবত ব্যবসার কাজের জন্য কিশোরগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করে রুবেল মিয়া। যাত্রাপথে রুবেল এর সাথে পরিচয় ভৈরবের নুরুল ইসলামের। ১৮ এপ্রিল কিশোরগঞ্জ থেকে সুনামগঞ্জ জেলায় পরিবার নিয়ে মো. রুবেল এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বিকালে সেখান থেকে ফেরার পথে ভৈরব হয়ে বাড়ি যাওয়ার বিষয়টি জেনে যায় নুরুল ইসলাম। এসময় নুরুল ইসলাম রুবেল মিয়াকে ভৈরবে তাদের সাথে দেখা করে যেতে বলেন। বিকাল ৫টায় রুবেল তার পরিবার নিয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করে নুরুল ইসলামের সাথে দেখা করতে। পরে নুরুল ইসলাম তার সহযোগীদের নিয়ে রুবেলকে সুকৌশলে অন্তর আহমেদ জয়ী এর মোটরসাইকেল করে অপহরণ করে নিয়ে যায়। হঠাৎ ৬টা ৩০ মিনিটে অপহরণকারী চক্রসহ নুরুল ইসলাম রুবেল মিয়ার স্ত্রী আঁখি বেগমকে তার মুঠো ফোনে ফোন করে নগদ ৫০ লক্ষ টাকা নিয়ে গিয়ে তার স্বামীকে ছাড়িয়ে আনতে বলেন। এঘটনার বিষয়টি রুবেল এর পরিবার অবগত হয়ে পরক্ষণে ভৈরব থানা পুলিশের শরণাপন্ন হয়। পরে অপহরণকৃত রুবেলের মামা শ্বশুর মো. মোস্তফা মিয়ার কাছে একটি লিখিত অভিযোগ পেয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানীসহ পুলিশের একটি বিশেষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে অন্তর আহমেদ জয়ীকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে চণ্ডিবের এলাকার তাদের সহযোগী রায়হানের বাসা থেকে রুবেলকে রাতে উদ্ধার করা হয়।এ বিষয়ে অভিযোগকারী মোস্তফা মিয়া বলেন, যাত্রা পথে মানুষের সাথে মানুষের ভাল সম্পর্ক হতেই পারে। কিন্তু আমার ভাগ্নীর স্বামীর সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও নুরুল ইসলাম রুবেলকে অপহরণ করেছে। নুরুল ইসলাম নগদ ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে রুবেলকে হত্যার হুমকিও দেয়। আমরা অপহরণকারী কঠিন বিচার চাই।এ বিষয়ে ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, ভৈরবে নুরুল ইসলামের একটি অপহরণকারী চক্র রয়েছে। তাঁদের বিরুদ্ধে একাধিক অপহরণ, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে। অপহরণের বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর আহমেদ স্বীকার করেছে। তার সহযোগীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপহরণকারীকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি
প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটি Read more

রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
রামুতে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কক্সবাজারের রামুতে নিখোঁজের তিন দিন পর খাল থেকে বিবিশন বড়ুয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ জুলাই) Read more

হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত
হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা Read more

ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার

মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে ভারতের মুম্বায়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় Read more

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে।রবিবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন