গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।দগ্ধদের মধ্যে ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।ডা. শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইদিন সকালে মারা যান পারভিন আক্তার (৩৫), যার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।এর আগে গত শনিবার (৩ মে) এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার (২৮ এপ্রিল) সকালে মারা যান সিমা আক্তার (৩০), যিনি ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০), যিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত পৌনে ১১টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম
যশোরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের রহেলাপুরে তুচ্ছ ঘটনার জেরে শ্বশুর ও বউমাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় নিজ Read more

এবার অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক
এবার অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, কোম্পানিটি শিগগির উড়ন্ত গাড়ি উন্মোচন করতে পারে।শুক্রবার (৩১ সেপ্টেম্বর) দ্য জো রগান এক্সপেরিয়েন্স Read more

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ৫ জাহাজের ওপর হামলা
গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ৫ জাহাজের ওপর হামলা

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা ৫১টি জাহাজের বহর বা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলার অভিযোগ উঠেছে। বহরের Read more

জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা
জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আবিদা সুলতানা (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৫ মে) রাতে উপজেলার কাচিয়া Read more

ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস
ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন