প্রতি বছর বোরো মৌসুমে ধান রোপণ করতে ও কাটতে শ্রমিক সংকটে পড়েন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যায়না। অনেকে পরিবারের লোকজন নিয়ে ধান কাটতে বাধ্য হন। অনেকে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলতে হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হয় বলে জানিয়েছেন কৃষকরা। তবে, ধান চাষে আধুনিকায়ন করার লক্ষে সমলয় পদ্ধতি কৃষকদের আশা জাগাচ্ছে বলে জানান কৃষি বিভাগ।কৃষি অফিস সূত্রে জানা গেছে, চাষাবাদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তি। কৃষিতে এমনই এক আশীর্বাদের নাম হলো ‘সমলয় চাষাবাদ পদ্ধতি’। সারিবদ্ধভাবে ট্রেতে সাজানো ধানের কচি চারা, দেখতে অনেকটা সবুজ কার্পেটের মতো মনে হলেও আসলে তা নয়। প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে এ পদ্ধতিতে প্লাস্টিকের ট্রেতে আধুনিক যন্ত্রের সাহায্যে লাগানো হয় ধানের বীজ। এতে ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা মাঠে লাগানোর উপযোগী হয়ে যায়।সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপণ, চারা রোপণে রাইস ট্রান্সপ্ল্যান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, ধান কাটায় কম্বাইনড হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ কমানো ও কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকটের সমাধানে ‘সমলয়’ চাষাবাদ উজ্জ্বল দৃষ্টান্ত হবে।উপজেলার রাজনগর ইউনিয়নের পূর্ব রাজনগর এলাকার ৬০-৬৫ জন পাহাড়ি কৃষক তাদের ৫০ একর জমিতে চাষাবাদের জন্য গ্রহণ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে ২৪-২৫ অর্থবছরে কৃষি পূর্নবাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের “সমলয়” চাষাবাদ পদ্ধতি।রাজনগর এলাকার কৃষক আবুল কালাম, আবু তালেব ও জ্যোতিভূষণ বর্মণসহ কয়েকজন কৃষকের ভাষ্য, শ্রমিক স্বল্পতার কারনে সমলয় চাষাবাদের মাধ্যমে মেশিনের সাহায্যে জমিতে ধানের চারা রোপন করেছি। এতে শ্রমিক খরচ ও সময় সাশ্রয় হয়েছে। এ পদ্ধতি ব্যবহার করায় অনেক উপকৃত হয়েছি।একই এলাকার অপর কৃষক রাখাল চন্দ্র বর্মণ বলেন, বোরো ধান চাষাবাদে এর আগে কখনো আধুনিক যন্ত্রের মাধ্যমে ট্রে-তে ধানের চারা উৎপাদন করিনি। প্রথমবারের মতো এমন পদ্ধতিতে ধানের বীজতলা করেছি। মেশিনের সাহায্যে চারা রোপণ করেছি। রাসায়নিক সার কম ব্যবহার করা হয়েছে। আশা করছি ফলনও ভালো পাওয়া যাবে।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ বলেন, সমলয় পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে কৃষকের যে শ্রম ও শ্রমিক খরচ, তা কমে যাবে। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে তারা চাষাবাদ করবেন। ধান কাটার সময় কম্বাইন্ড হার্ভেস্টার ব্যবহারের দ্রুত কাটা ও মাড়াই করতে পারবেন। এতে কৃষকের শ্রমিক সংকট কেটে যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন
প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন

মানুষ অহরহ প্রেমে পড়ে। কখনও জেনেশুনে, কখনও বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ Read more

আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
আলফাডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পানিতে ডুবে মাহাদী মোল্যা নামে এক বছর ছয়মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার Read more

মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম
মেয়েকে নিয়ে অস্ত্র পরীক্ষা অনুষ্ঠানে কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শিগগির দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার নির্দেশ দিয়েছেন। নতুন একটি রণতরীর উদ্বোধন অনুষ্ঠানে Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

হার্ট অ্যাটাক হয়ে মাঠেই মারা গেলেন আম্পায়ার
হার্ট অ্যাটাক হয়ে মাঠেই মারা গেলেন আম্পায়ার

হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রসাদ মালগাঁওকর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন সময় মাঠেই পড়ে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন