জেলার উল্লাপাড়ায় বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিশুকের চালকসহ আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার হাটিকুমরুল ওভারব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম ও পরিচয় জানা  যায়নি।স্থানীয়রা জানান, মিশুক গাড়িটি যাত্রী নিয়ে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। এরপর ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঐ অজ্ঞাত যাত্রীর মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরও দুজন আহত বলে তিনি জানান।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অজিরা। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান Read more

হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী
হিরো আলমের স্ত্রী ও ম্যাক্স অভিকে গণধোলাই, পুলিশে দিল এলাকাবাসী

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ব্যক্তিগত জীবন। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় Read more

চাকরিতে বহাল তবিয়তে আছেন কারাগারে থাকা সরকারি কর্মচারী!
চাকরিতে বহাল তবিয়তে আছেন কারাগারে থাকা সরকারি কর্মচারী!

পরকীয়া প্রেমিকার সাথে আটকের পর স্ত্রীর মামলায় কারাগারে থাকা সাইফুল এখনো সরকারি চাকরিতে বহাল তবিয়তে আছেন। সাধারণত সরকারি কোন কর্মকর্তা Read more

বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি সন্ধান
বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি  সন্ধান

বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভ কে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই  প্রশ্ন হাসান Read more

লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত
লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৫) নামে ১ জন নিহত হয়েছেন। শুক্রাবার Read more

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন