ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে নষ্ট। পাশাপাশি এলাকার কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার জন্য মাঠ ব্যবহার করতে পারছে না। মাদ্রাসার মাঠে ডাটা চাষ করার কারণে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করেছেন।সরেজমিনে দেখা যায়, ত্রিশালের উজানপাড়া আলিম মাদ্রাসার সামনের খেলার মাঠে সবজির চাষাবাদ করা হচ্ছে।  যদিও শিক্ষা প্রতিষ্ঠানের সামনের এই মাঠটি মাদ্রাসার ছাত্রদের খেলাধূলার জন্য বরাদ্দ। মাদ্রাসার ছাত্রদের অভিযোগ তারা খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছেন দখলদারদের জন্য।মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ  বলেন,মাদ্রাসার উদাসীনতার কারণে মাদ্রাসা মাঠে ডাটা চাষ হচ্ছে। এতে আমরা দীর্ঘদিন ধরে খেলাধুলা করতে পাচ্ছি না। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, আমাদের মাদ্রাসা মাঠে ডাটা চাষ করার করেন আমরা খেলাধুলা করতে পারি না। মাদ্রাসার অধ্যক্ষ উসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরে মাদ্রাসা বন্ধ থাকার কারণে পাশের মসজিদ কমিটি আমার অনুমতি ক্রমে মাদ্রাসা মাঠে ডাটা চাষ করেছেন। তবে আমি এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেনি।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, বিষয়টি আমি অবগত নয়, মাদ্রাসা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজীর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
চাঁদাবাজীর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাদারীপুরে ইজারার নামে চাঁদাবাজীর প্রতিবাদে বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। শনিবার বিকেলে শিবচর পৌর মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। Read more

মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা
মেয়েদের হোস্টেলে সিসি ক্যামেরা, সেই কওমি মাদরাসা বন্ধ ঘোষনা

যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত ফাতিমাতুজোহারা নামের সেই কওমি মহিলা মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মেয়েদের শোবার কক্ষে সিসি ক্যামেরা Read more

বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত
বিতর্কিত মন্তব্য: সেই সহকারী কমিশনার তাপসী চাকরিচ্যুত

অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে Read more

ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ Read more

১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত

২০১৪ সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় ২৪ হাজার অনুপ্রবেশকারী আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। এরমধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তেই Read more

ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার

ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন