সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলমান রাখায় পৃথক দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিক্ষা চলাকালীন সময়ে কোন কোচিং সেন্টার পরিচালনা করা যাবেনা এমন সরকারি পরিপত্র জারির পরেও খাগড়াছড়ির রামগড় পৌরসভার মাস্টার পাড়া এলাকায় কোচিং সেন্টার চালানোয় এই জরিমানা আদায় করা হয়। রবিবার (২০এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাস্টারপাড়ায় ২০-২৫ জনের উপস্থিতিতে কোচিং সেন্টার পরিচালনা করেন দুইজন শিক্ষক। খবর পেয়ে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।এসময় তিনি জানান, চলমান এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার চালানো যাবেনা এমন সরকারি নির্দেশনা থাকা সত্বেও তারা নির্দেশনা অমান্য করেছেন। স্থানীয় সরকার পৌরসভা আইন,২০০৯’ অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজার টাকা করে দইজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এসময় কোচিং সেন্টারটি বন্ধ রাখার নির্দেশনা দেয়াসহ নকল মুক্ত পরিক্ষা ব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিক্ষা সম্পন্ন করার লক্ষ্যে পরিক্ষা কেন্দ্রের আশে পাশের ফটোস্টেট মেশিনসমূহ বন্ধ রাখার ও নির্দেশ দেয়া হয়।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। তিনি Read more

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি
বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ১৬৩ জনকে অব্যাহতি

রাজধানীর রমনা ও শাহবাগ থানার বিস্ফোরক আইনের পৃথক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের Read more

আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম
আনোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে দূর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে থাকা কোটি কোটি Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।বুধবার (৩১ Read more

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত, আহত ৮

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন