রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মো. সাব্বির আহমদ নির্ঝর (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশবিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০), আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নং বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর ২৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল হাসান রতন (৩৪) ও উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।ডিবির বিভিন্ন বিভাগ পৃথকভাবে রাজধানীর বংশাল, মগবাজার, মিরপুর, বাড্ডা, ফুলবাড়িয়া, উত্তরা, মতিঝিল, মোহাম্মদপুর এবং যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কাউকে রাতের বেলায়, কাউকে আবার ভোরে বা দিনের আলোয় ধরা হয়। তালেবুর রহমান বলেন, দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুমকে এবং রাত আনুমানিক ১টার দিকে মগবাজার এলাকা থেকে মো.হাবিবুল হাসান রতনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম। অন্যদিকে শনিবার (১৯ এপ্রিল) মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাব্বির আহমদ নির্ঝরকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। একইদিন সকালে ডিবি-গুলশান বিভাগের একটি টিমের অভিযানে উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এভাবেই বিভিন্ন সময়ে বাকিদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা রাজধানীতে সংঘবদ্ধ হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন। তারা ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল বলে দাবি করেন ডিবি কর্মকর্তা তালেবুর রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা
ঈদের পোশাক কিনে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া Read more

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে বিএসএফ

সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃতদের সবাই বাংলাদেশি নাগরিক Read more

মৎস্য প্রজননে বাধা দিচ্ছে অবৈধ ট্রলিং, বিক্ষুব্ধ সাধারণ জেলেরা
মৎস্য প্রজননে বাধা দিচ্ছে অবৈধ ট্রলিং, বিক্ষুব্ধ সাধারণ জেলেরা

মৎস্য প্রজননে বাধা সৃষ্টি করছে গভীর সমুদ্রে চলমান অবৈধ ট্রলিং ফিশিং। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার সাধারণ জেলেরা।রোববার (২৭ Read more

বরিশালে গ্রেফতারকৃত কর্মীকে ছাড়াতে থানায় অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন
বরিশালে গ্রেফতারকৃত কর্মীকে ছাড়াতে থানায় অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে এবং নারী আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে পুরুষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন