দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দোয়েল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান হোসেন পৌর শহরের থানাপাড়া (লিচু বাগান) এলাকার মিলন হোসেনের ছেলে।নিহত হাসান এবছর আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, রবিবার সকাল ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু শহরে ঘুরতে বের হয়।এ সময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় এলে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবককে হাসপাতালে আনার আগেই তার  মৃত্যু হয়েছে।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সড়ক পরিবহন আইনে মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই Read more

ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি
ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত কর্মচারী বদলি

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও জারিকারক আব্দুর রহিমের ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত
ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ১২ ঘণ্টায় ১৩ জন নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় ১২ ঘণ্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার Read more

বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০
বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর পাকিস্তানের কোনো সচিব ঢাকায় এলেন।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পাকিস্তানের পররাষ্ট্রসচিব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন