ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মরদেহ উদ্ধারের পর ধারণা করা হয়, আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের সন্তানকে।এরপর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। এই দীর্ঘ সময়ের পর ফের নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় দায়েরকৃত মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।দর্শকপ্রিয় নায়কের হত্যা মামলাটি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে এতদিন কথা বলতে দেখা যায়নি অভিনেত্রী শাবনূরকে। তবে এবার মুখ খুলেছেন তিনি। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড প্রোফাইলে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে সালমান শাহর সঙ্গে নিজের নাম জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন তথ্যের নিন্দা জানিয়েছেন অভিনেত্রী।এ তারকা লিখেছেন, ‘আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা। ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদমাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি।’তিনি লিখেছেন, ‘অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচার ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি, সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’শাবনূর লিখেছেন, ‘সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করে আমার চলচ্চিত্র ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়ে উঠেছে।’‘সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কীভাবে মারা গেছে, তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যেই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেয়া হয়—এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা।’সবশেষ এ অভিনেত্রী লিখেছেন, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের, তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং সর্বোপরি সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট

দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার
শীতে শরীর সুস্থ ও গরম রাখবে যেসব খাবার

চলছে পৌষ মাস, এরই মধ্যে হাড় হিম করা শীতে কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। এতে ক্রমেই যেন তীব্র হচ্ছে শীতের Read more

বাংলাদেশে খেলতে আসছে ভারত
বাংলাদেশে খেলতে আসছে ভারত

চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু একই সময়ে আয়ারল্যান্ডে না গিয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে Read more

বাংলাদেশকে পানি না দেওয়ার দাবি বিজেপি এমপির
বাংলাদেশকে পানি না দেওয়ার দাবি বিজেপি এমপির

জম্মু-কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয়। এবার বাংলাদেশেও গঙ্গার পানি না দেওয়ার দাবি Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন