অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। কিন্তুু হঠাৎ আসা এক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রুবেলের জীবন। নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে মূত্রনালীর সংকোচনজনিত জটিল রোগে ( Urethral Stricture ) ভুগছেন। রুবেলের পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। চাহিদা অনুযায়ী চিকিৎসা ব্যয় মেটানো তাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রুবেল খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ( L L B ) শিক্ষার্থী। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে এলএল.এম (মাস্টার্স অব ল) অধ্যয়নরত।চিকিৎসকদের মতে, রুবেলের অবস্থা সংকটাপন্ন এবং দ্রুত সার্জারির বিকল্প নেই। এটি একটি জটিল ও ব্যয়বহুল অপারেশন। সময়মতো না হলে তার প্রাণহানির আশঙ্কা রয়েছে।অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবান এই তরুণ জীবনটাকে আবারও নতুনভাবে শুরু করতে চায়। স্বপ্ন দেখে একদিন আইনের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার। রুবেলের সেই স্বপ্নগুলো নিভে যাওয়ার আগে, আসুন আমরা এগিয়ে আসি।এমতাবস্থায় তিনি সমাজের বিত্তবানদের অনুগ্রহ নিয়ে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন। ছোট একটি সহযোগিতা রুবেলের জীবনে হতে পারে নতুন সকালের সূচনা। আপনার সহায়তা ও সহানুভূতি রুবেলের জীবনে আশার আলো হয়ে ফিরে আসুক। মরনঘাতক মূত্রনালীর সংকোচনজনিত জটিল রোগে আক্রান্ত রুবেল হোসেনের মোবাইল নাম্বার ০১৩০৪৮৯৮১৫৪।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের
আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের

বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে বিএনপি।বিবিসি বাংলাকে Read more

নগদের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক
নগদের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান Read more

গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক Read more

নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নির্ধারিত হাসিলের বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত Read more

আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ
আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ বৃহস্পতিবার। দুপুর ২টা থেকে যেকোনো মোবাইলে এসএমএস, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন