ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন সাত বাংলাদেশি নারী ও পুরুষ। শনিবার (১৯ এপ্রিল) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ফেরত আসারা হলেন- ঢাকার যাত্রাবাড়ী এলাকার মনির হোসেনের মনিকা আক্তার (২১), সাতক্ষীরার শ্যামনগরে আব্দুল মুজিতের মেয়ে কাজল গাজী (২৭), একই জেলার আশাশুনির ইমতিয়াজ আহমেদ সোনার মেয়ে আমবিয়া বিবি (৩২), যশোর মনিরামপুরের জহির আলীর মেয়ে লাইলী বেগম (৩১), একই উপজেলার রনি হোসনের মেয়ে আখলিমা খাতুন (২২), খুলনার রূপসার জিয়া সরদারের ছেলে ইসলাম সরদার (৫৭) ও বগুড়ার মোহাম্মদ মহসিনের মেয়ে সাবিনা বিবি (২৫)। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজ করার আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে যান। এরপর ভারতের কলকাতা শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন এবং আদালত তাদের তিন থেকে-ছয় বছরের সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফেরেন। পরে তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়।ইমিগ্রেশন ও পুলিশের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংস্থা ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দিতে থানা থেকে গ্রহণ করে যশোরের নিজস্ব শেল্টার হোমে নিয়ে যাবেন বলে জানান সংস্থাটির সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত হোসেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ Read more

নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি
নির্বাচন প্রসঙ্গে যুগপৎ সঙ্গীদের সঙ্গে আজ বসছে বিএনপি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জোরদার করতে জাতীয় ঐকমত্য গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় Read more

১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও Read more

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবপুর Read more

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি
আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু Read more

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ ডিসেম্বর।সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন