ছয় দফা দাবিতে আজ রোববার (২০ এপ্রিল) সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে মহাসমাবেশ করছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’। সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ সমাবেশ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট গতকাল শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে আজকের মহাসমাবেশের ঘোষণা দেয়।আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা এবং যৌক্তিক দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম মুখপাত্র জোবায়ের পাটোয়ারী বলেন, আমাদের দাবি দ্রুত মেনে নিন, তাহলেই আমরা রাজপথ ছাড়ব। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং তাদের চিকিৎসা নিশ্চিত করুন। আলোচনায় বসতে আমরা আগ্রহী। আরেক শিক্ষার্থী, মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, কারিগরি শিক্ষা খাতে যেসব বৈষম্য রয়েছে, আমরা চাই সরকার সেগুলো দূর করুক।শনিবার দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এরপর লাল কাপড় টাঙিয়ে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কুমিল্লায় আমাদের ভাইদের ওপর হামলার বিচার চাই। দাবি যৌক্তিক হওয়া সত্ত্বেও এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সাড়া পাওয়া যায়নি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?
নতুন পে স্কেলে বেতন বৃদ্ধি পাবে কত শতাংশ?

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন Read more

শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক
শিবচরে প্রকাশ্যে হত্যা: রাজধানী থেকে দুই আসামি আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় আলোচিত রাকিব মাতবর হত্যা মামলার দুই আসামিকে রাজধানীর কেরানিগঞ্জ ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি উপজেলার বৈরাগ ইউনিয়নের আদিনাথ সিংহের বাড়ি Read more

ঝুঁকিপূর্ণ শেল্টার সরানোর আশ্বাসে স্বস্তি কুয়াকাটায়
ঝুঁকিপূর্ণ শেল্টার সরানোর আশ্বাসে স্বস্তি কুয়াকাটায়

কুয়াকাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়ন্ত্রিত দীর্ঘদিনের জীর্ণ সাইক্লোন শেল্টার কাম ডাকবাংলো ভবন। আগামী ১৫ দিনের মধ্যে ভবনটি অপসারণের Read more

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) Read more

সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশের সাস্তান গ্রামে বজ্রপাত কেড়ে নিলো প্রশান্ত (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের প্রাণ। রবিবার (০১ জুন) বিকেলে মেঘলা আকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন