কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চর ও নলচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মেঘনা উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রামপ্রসাদের চর মাঠে স্থানীয় গ্রামবাসী ও ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।বক্তারা বলেন, রামপ্রসাদের চর ও নলচরের মত প্রাকৃতিক ও পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে ভাঙনের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, যদি বিএনপির কোনো নেতা-কর্মী এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তাকেও ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে এমন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে হবে। তারা উপস্থিত কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে কঠোর অবস্থানের আহ্বান জানান।এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি কখনোই অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। যারা পরিবেশবিরোধী ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তারা যে পরিচয়ধারী হোক না কেন, তাদের জন্য বিএনপিতে কোনো স্থান নেই। দলীয় শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময়ই কঠোর অবস্থানে থাকি। মেঘনার জনগণ তাদের নদী ও প্রকৃতি রক্ষায় যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিএনপি সবসময়ই জনস্বার্থ ও জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেয়।তিনি আরও বলেন, রামপ্রসাদের চর গ্রামের মানুষ ভাববেন না, আপনাদের পাশে কেউ নেই। আপনাদের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছেন মেঘনার বিএনপি নেতাকর্মীরা এবং সর্বোপরি জনগণ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, কথাসাহিত্যিক অ্যাডভোকেট জয়নুল আবেদীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ সরকার, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য এস এম কবির হোসেন সরকার ও মো. সেলিম মেম্বার।অনুষ্ঠানটি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাজহারুল ইসলাম তুহিন, নাজমুল হোসেন সজিব, রেজাউল করিম, নূরুল আমিন, জয়নাল আবেদীন, আবুল কাশেম ফালু, হাজী আকাবুদ্দিন, আনোয়ার হোসেন, তারা মিয়া, নাদির হোসেন, জুয়েল মিয়া, মুকবল হোসেন, লিয়াকত আলী, মো. সেলিম মিয়া, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, কবির হোসেন, সুমিত হাসান হিমেল, আব্দুল জলিল, মো. রনি মিয়া, ফেরদৌস বিন কাশেম ও রহিম মিয়া।বিক্ষোভ কর্মসূচি শেষে এলাকাবাসী জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তারা প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাবেন। পরিবেশ ও নদী রক্ষায় রাজনৈতিক দলগুলোর এই সংহতি ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

১৪৪৭ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল Read more

শুধু নেতিবাচক নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা
শুধু নেতিবাচক নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ে এনবিআর Read more

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের বাংলা স্টেশনের কৃষ্ণপুর Read more

কুয়াকাটার লেম্বুরবন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, লোকসান প্রায় ৩৩ লাখ টাকা
কুয়াকাটার লেম্বুরবন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, লোকসান প্রায় ৩৩ লাখ টাকা

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে রাতের আঁধারেই লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। সোমবার (১৭ মার্চ) প্রথম Read more

রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত
রাজধানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ২ শিক্ষার্থী নিহত

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন