পহেলা বৈশাখকে সামনে রেখে স্বস্তির খবর পেলেন সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।উৎসবের আনন্দ ভাগ করে নিতে এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।এরইমধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার সুযোগ চালু হওয়ায় উৎসবের আগে ভাতার টাকা পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটল কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর।শুক্রবার (২৭ মার্চ) মাউশির ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, বৈশাখী ভাতার জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বিল সাবমিট করার অপশনটি সফটওয়্যারে সক্রিয় করা হয়েছে।ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুততম সময়ের মধ্যে বিল জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কোনো কারিগরি জটিলতা ছাড়াই যাতে নির্ধারিত সময়ে সবাই অর্থ হাতে পান, সেটি নিশ্চিত করতেই আগেভাগে প্রক্রিয়া শুরু করা হয়েছে।এদিকে উৎসব ভাতার প্রক্রিয়া এগোলেও মার্চ মাসের নিয়মিত বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়নি। জানা গেছে, গত বুধবার থেকে মার্চ মাসের বেতন বিল জমা নেওয়ার কাজ শুরু হয়েছে, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। সব বিল যথাযথভাবে যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ তা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮
তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কা, নিহত ৮

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের ধাক্কায় তীর্থযাত্রী বহনকারী একটি ট্রাক্টর-ট্রলির ৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আরও ৪৩ জন আহত হয়েছেন।রবিবার Read more

‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান
‘অস্থির’ বেলুচিস্তানে ৩ সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাস কবলিত রাজ্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে পাকিস্তান। দেশটির কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ Read more

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক Read more

ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
ধামইরহাটে ১৫ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর পত্নীতলা উপজেলায় দিঘি খননের সময় প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

গত দুই দিনের টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীতে মাত্র ১২ ঘণ্টায় ৭৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার Read more

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (১৩ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন