বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান রহমান বলেছেন, সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন চাইনা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কলঙ্ক দূর করে নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ার পর নির্বাচন হলে দেশের মানুষের কল্যাণে আসবে। তাই প্রত্যেকের উচিত আন্দোলন করে আগে সংস্কার ও পরে নির্বাচনের দাবি করা।শনিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।  মুজিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ শক্তি। জামায়াত যে আদর্শ ধারণ করা তা বাস্তবায়নের জন্য কাজ করে থাকে। প্রত্যেক জনশক্তিকে মানবসম্পদে পরিণত করে রাষ্ট্রের সকল সেক্টরে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন। তিনি বলেন, কোরআন-হাদিস ব্যতিত শিক্ষা  ব্যবস্থা মানুষের কল্যাণে আসতে পারে না। তাই প্রতিটি শিক্ষা ব্যবস্থায় কোরআনের আলো ছড়াতে হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য মোবারক হোসেন, সাবেক সিনেট সদস্য ঢাবি ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম, যশোর জেলা শাখার আমির ও বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ।  এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান একদিন ভারতে তেল রপ্তানি করবে: ডোনাল্ড ট্রাম্প
পাকিস্তান একদিন ভারতে তেল রপ্তানি করবে: ডোনাল্ড ট্রাম্প

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, Read more

গায়ক জুবিন গর্গ মারা গেছেন
গায়ক জুবিন গর্গ মারা গেছেন

ভারতের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গর্গ (৫২) মৃত্যু বরণ করেছেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনায় আহত হয়ে Read more

‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি
‘আলম বিয়ে না করলে আত্মহত্যা করব’ তালতলীতে প্রেমিকার হুমকি

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না Read more

অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী
অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর ৯৪তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে Read more

প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা
প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। আজ শনিবার Read more

বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন
বদনজর থেকে রক্ষা পেতে যে আমল ও দোয়া করবেন

মানুষের উপর বিভিন্ন কারণে বদনজর বা কুদৃষ্টি পড়তে পারে। এটি বদনজর শুধু মানুষের দৃষ্টিকোণ থেকে হয় না বরং বদজিন থেকেও  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন