নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিহানুক রহমানসহ ৬৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।মামলা পর পাপন সিকদার (৩৮) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই মামলার ৬৭ নম্বর আসামি। শুক্রবার রাত ১ টা ৪৫ মিনিটে লোহাগাড়া উপজেলার কুন্দশী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে লোহাগড়া থানায় মামলাটি করেন ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা এলাকার রবিউল ইসলাম শেখ। মামলার এজহারে তিনি নিজেকে ইতনা ইউনিয়ন বিএনপির সদস্য বলে পরিচয় দিয়েছেন।এজহারে বাদী রবিউল ইসলাম শেখ অভিযোগ করেন, গত ১৩ এপ্রিল ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা হাটে বিএনপির একটি স্থানীয় অফিসে বাদী রবিউল ইসলাম শেখসহ বিএনপির নেতাকর্মীরা তাদের সাংগঠনিক কার্যক্রম ও ফিলিস্তিনি মুসলিমদের জন্য তহবিল এবং জনমত গড়ে তোলার বিষয়ে আলাপ করছিলেন। এই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুকের নেতৃত্ব আসামিরা হাতুড়ি, ককটেল, পাইপগান, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার পাইপ, এস এস পাইপ এবং অবৈধ পিস্তলসহ বিএনপির অফিসে প্রবেশ করে। অফিস কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে খুন ও জখমের ভয় দেখিয়ে বিএনপির নেতা-কর্মীদের অফিস থেকে বের করে দেয়। এরপর সেখানে তাদের হাতে থাকা ৮-১০ টি ককটেল নিক্ষেপ করে। এ সময় ফ্যাসিস্টরা ‘দুই একটি বিএনপি ধর, ধরে ধরে জবাই কর’ বলে ¯েøাগান দিতে থাকে।এজহারে বাদী আরও উল্লেখ করেছেন, অফিস কক্ষে সাঁটানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। বিএনপির দলীয় অফিস কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলেও মামলায় দাবি করেছেন রবিউল ইসলাম শেখ। শনিবার (১৯ এপ্রিল) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘মামলার পরপরই এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি
তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে এখনও ঐকমত্য হয়নি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের Read more

বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু
বরিশালে ট্রাকচাপায় ২ যুবকের মৃত্যু

বরিশাল নগরীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে নগরীর রূপাতলী Read more

সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান
সেই ঘানি টানা দম্পতিকে ভ্যান উপহার দিলেন তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী মোস্তাকিন আলী। জীবনের এ দীর্ঘ Read more

ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের
ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গবার Read more

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. Read more

ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ইনানী সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানী-পাটুয়ারটেক এলাকায় সমুদ্রসৈকতে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ ভেসে এসেছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন