সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পরিবেশ নিষিদ্ধ লিষ্টার ও বোমা মেশিনের দ্বারা বালু উত্তোলন ও প্রকাশ্যে লুটপাট চলছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ফসলি জমি নষ্ট করেবেপরোয়া বালু সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার বালু স্টক করছে দেদারসে, যা বর্ষা মৌসুমে বিক্রি করবে। আরো জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সু-কৈশলে স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করে তারা এই মহা তান্ডব চালিয়ে যাচ্ছে পরিবেশ প্রতিবেশ বিপন্ন করে ভবিষ্যতে বড়সড় ক্ষতি সাধন ও হুমকির সম্মুখীন হবে। গ্রামগুলি বুড়িডহর, লামনীগাঁও, কাঁঠালবাড়ীর (শিমুলতলা- আদর্শগ্রাম) হাজার হাজার ফসলি জমি নষ্ট করে এই বালু সিন্ডিকেটের বালু উত্তোলনের ফলে লামনীগাঁও, গ্রামের কবরস্তান, নদীরপাড়, আদর্শগ্রাম, বর্ষাকালে বিলীন হয়ে যাওয়ার বড় ধরনের আশংকায় পড়েছেন।স্থানীয় ১২০০ জন মানুষের বসবাস। এখানে রয়েছে একটি প্রাইমারি স্কুল মসজিদ,ও উপজেলার পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন লুটপাট সিন্ডিকেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন চলছেন। সরেজমিন পর্যবেক্ষণে গেলে গ্রামবাসী জানান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, যুবলীগের জুয়েল আহমদ, রশিদ, তাজ আলী ছাটিবহর লায়েক মিয়া, গয়াছ মিয়া, জামাল মিয়া, আলী হোসেন, শাহান, বুড়িডহর, ইয়াকুব আলী চাতলাপাড় রুবেল মিয়া (কেচু টিলা)আব্বাস মিয়া, খালপাড়, কাঁঠালবাড়ী, গ্রামের মোহাম্মদ আলী গং, সুমন মিয়া,জীবন মেম্বার, ইকবাল হোসেন, আক্তার মিয়া।আনুমানিক ৪০টি মেশিন চলে প্রতিরাতে লিস্টার ফোর সেলেন্ডার বোমা মেশিনে ফসলি জমি বিনষ্ট এবং লীজ বহির্ভূত সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি অবৈধভাবে চলছে। এই ঈদের পর থেকে উক্ত বালু উত্তোলন সিন্ডিকেটের মহা তাণ্ডবে অসহায় স্থানীয় বাসিন্দারা। অবৈধ বালু উত্তোলনের স্পটগুলো হচ্ছে- লামনিগাঁও,পিয়াইন নদীর উত্তর দিকে বুড়িডহর, কাঠালবাড়ী, আদর্শগ্রামের পূর্ব পশ্চিম দুই দিকে উত্তোলিত বালু ষ্টক করে রাখছেন বালু সিন্ডিকেট প্রতিটি মেশিনের গড় প্রতি ৪হাজার থেকে ৫ হাজার ফুট বালু উত্তোলন করছে। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। উল্লেখ্য, গত ঈদের ৩দিন আগে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ভূমি কমিশনার (এসিলেন্ড) আবুল হাছনাতের নেতৃত্বে অবৈধভাবে অভিযান চালিয়ে ৫টি লিষ্ঠার ভেঙ্গে দেওয়া হয়। যার ফলে বেপরোয়াভাবে বালু সিন্ডিকেট পরের দিন থেকে আবারোও বালু উত্তোলন শুরু করে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন প্রভাবশালী বালু লুটপাট সিন্ডিকেট চক্র,  কোম্পানীগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে বালু উত্তোলন করছে। তারা প্রতিটি মেশিন থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয়। পুলিশের জন্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন হয় প্রতিরাতে।জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ আবুল হাছনাত বলেন,কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও মহোদয়ের অনুমতিক্রমে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি অভিযান পরিচালনা করতে গিয়ে একটি বিষয় প্রতিমান হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন কারীরা অভিযানের সময় পালিয়ে যায় তবে আমরা বেশ কয়েকটি বোমা মেশিন পুড়িয়ে দিয়েছি এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে কোন ছাড় নেই। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত ৪ মাস যাবত অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেট তারা মেশিন চালাতে পারে নাই। পুলিশ ও উপজেলা প্রশাসন সমন্বয়ে তিনটি অভিযানে প্রায় ২০টি বোমা মেশিনসরঞ্জামাদি সহ ধ্বংস করেছি এবং প্রতিদিন আমাদের অভিযান চলমান আজকে ও অভিযান রয়েছে। এইচএ tachments  • Scanned by Gmail

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৬
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৬

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর Read more

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ শুক্রবার (১৭ Read more

গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২
গাজীপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের আলামত নষ্ট Read more

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্কে জোহরান মামদানির বিজয়ের পর শহরটির ওপর ‘সার্বভৌমত্ব হারিয়েছে’ আমেরিকা। এমনকি মামদানির জয়ে নিউইয়র্ক ‘কমিউনিস্ট শহরে’ Read more

এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা
এতিমখানায় ১ জন এতিম, কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা

বাঁশখালীর উত্তর জলদী শহীদ দেলোয়ার হোছাইন দারুল আরকাম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। Read more

ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ের পথে
ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ের পথে

ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাযুতি জোট জয়ের পথে রয়েছে। এরমধ্যে বিজেপি একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন