পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের ‘মিথ্যা অহংকার’ ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করিয়েছে যে এই অঞ্চলের সকল রাষ্ট্র সমান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। শাহবাজ শরিফ ভারতকে আলোচনার মাধ্যমে কাশ্মীরসহ বিতর্কিত বিষয়গুলো সমাধানের জন্য আলোচনার টেবিলে বাসার আহ্বান জানিয়েছেন। কামরায় পিএএফ বিমানঘাঁটি পরিদর্শনকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় শাহবাজ শরিফ বলেন, ‘আপনারা কেবল বিশ্বের মানসিকতাই পরিবর্তন করেননি, বরং এই অঞ্চল এবং বিশ্বের সমীকরণও বদলে দিয়েছেন।’এছাড়া পরিদর্শনকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী গত  ৬ এবং ৭ মে রাতে ভারতে ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন। বিধ্বস্ত বিমানগুলোর মধ্যে ৩টি রাফায়েল যুদ্ধবিমান, একটি সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরাইলে-নির্মিত হেরন ইউএভি এবং ৮৪টি কোয়াডকপ্টার এবং নজরদারি ড্রোন রয়েছে। এর আগে, পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ঘোষণা করেছেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন
কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে দোকান নির্মাণ, নীরব প্রশাসন

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন বেড়িবাঁধে বন বিভাগের সৃজনকৃত সবুজ বেষ্টনীর গাছ কেটে দোকান ঘর নির্মাণের অভিযোগ Read more

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Read more

টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা, আহত ২
টঙ্গীতে হোটেলে সন্ত্রাসী হামলা,  আহত ২

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন টিএনটি বাজারে গাসিক ৪৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ দুলাল হোসেনের মালিকানাধীন 'কস্তুরী হোটেল'-এ Read more

রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র
রোহিঙ্গার পাসপোর্ট জালিয়াতি: সাবেক কাউন্সিলর ও এএসআইসহ ৫ জনের নামে অভিযোগপত্র

বাংলাদেশি পাসপোর্ট পেতে রোহিঙ্গাদের সহায়তার অভিযোগে সাবেক জনপ্রতিনিধি ও পুলিশের এক সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়

ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের Read more

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহ সময় দিল সরকার

দেশে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সুপারিশ দেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন