জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে আহ্বায়কের বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে।শুক্রবার (১৮ এপ্রিল) এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির তৃতীয় সাধারণ সভায় এমন সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব আখতার হোসেন সভার সঞ্চালনা করেন।সাধারণ সভার আলোচ্য বিষয় ছিল– এনসিপির অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কার বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি নির্ধারণ, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পলিসি গ্রহণে সরকারকে দাবি জানানো, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনমনে স্বস্তি আনতে সরকারকে জোর দাবি জানানো।এনসিপির কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবিরের মায়ের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশের মাধ্যমে সভাটি শুরু হয়। এতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। নীতিমালায় সাংগঠনিক কাজের স্বার্থে ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করা হয়। বৈঠক কমিটি গঠনের ক্ষেত্রে জেলা কমিটি সর্বনিম্ন ৩১ সদস্য থেকে সর্বোচ্চ ৫১ সদস্য নিয়ে গঠিত হবে এবং উপজেলা কমিটি সর্বনিম্ন ২১ সদস্য থেকে সর্বোচ্চ ৪১ সদস্য নিয়ে গঠিত হবে। উভয় কমিটির আহ্বায়ক নির্ধারণে বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে
কিশোরগঞ্জে অনেক পাম্পে নেই তেল, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে চড়া দামে

কিশোরগঞ্জে গত তিন সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে তেলের জন্য হাহাকার থাকলেও স্থানীয় Read more

বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে
বিএনপি অফিস ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে

বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনা সদর থানায় দায়ের করা মামলায় বরগুনা আইনজীবী সমিতির ১২ আওয়ামীপন্থী আইনজীবীর Read more

ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে
ব্রাজিল বিশ্বকাপে খেলতে বাংলাদেশেকে যে সমীকরণ মেলাতে হবে

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাঘিনীদের এমন অর্জনে খুলে গেছে আরও Read more

সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন Read more

রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প
রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের প্রাসাদোপম বাসভবন মার-আ-লাগোতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেজন্য মার্কিন রাষ্ট্রীয় Read more

নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা
নাটোরে সোনালি পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গা প্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গা প্রতিমা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন