ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অসুস্থ হয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের পৌর শহরের কালিপুর এলাকায়।বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রইছ মিয়া (৭০) ও ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়া (৬০) মারা যান। তারা দুই আপন সহোদর কালিপুর মধ্যপাড়া এলাকার দেওয়ারিশ বেপারীর বাড়ির মৃত দুধ মোল্লার ছেলে। একই পরিবারের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম নেমে এসেছে।খোঁজ নিয়ে জানা যায়, ১৬ এপ্রিল সকাল ১০টায় রইছ মিয়া অসুস্থতার কারণে তার নিজ বাড়িতে মারা যান। বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর আপন ছোট ভাই অসুস্থবোধ করেন। বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পর মো. তাহের মিয়াও মারা যান। রইছ মিয়া ও তাহের মিয়ার জানাজা একই সঙ্গে ওই দিন বাদ মাগরিব বাড়ির পাশে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে এলাকার পুরাতন ঈদগাহ এর পাশে কবরস্থানে তাদের দাফন করা হয়।এ বিষয়ে ভাতিজা কাইয়ুম মিয়া বলেন, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা, স্নেহ ও শ্রদ্ধা ভক্তি ছিল অনেক। দুই জনেরই চরজন করে সন্তান রয়েছে। ছেলে মেয়েরা ভাল অবস্থানে রয়েছেন। অনেক ভাল মানুষ ছিলেন তারা দুই ভাই। আমরা অনেক ব্যথিত হয়েছি, একই দিনে আমার দুই চাচার মৃত্যুতে। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। মো. রইছ মিয়ার ছেলে মো. আল-আমিন বলেন, আমার বাবার মৃত্যু শোক সইতে না পেরে আমার চাচাও মারা গেছেন। আমার বাবা ও চাচার জানাজা এক সঙ্গে পড়ানো হয়েছে। পরে কালিপুর পুরাতন ঈদগাহ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাহিন বলেন, আমাদের এলাকার বাসিন্দা রইছ মিয়া ও তাহের মিয়া। তারা অনেক ভালো মানুষ ছিলেন। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান
জামায়াত আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে Read more

চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭
চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চার শিক্ষার্থীর মৃত্যু Read more

আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ
আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ

আগামীকাল রবিবার থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। প্রবেশপথে হবে চেকিং, পলিথিন বা Read more

হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা
হেফজখানায় ছদ্মবেশী ডাকাতি: পুলিশি তদন্তে স্থবিরতা

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনীর গোয়েন্দা পরিচয়ে হেফজখানা ও এতিমখানায় সংঘটিত ডাকাতির আট মাস পার হলেও মামলার তদন্তে তেমন অগ্রগতি নেই। প্রায় Read more

ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন