হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রসাদ মালগাঁওকর নামের এক ভারতীয় আম্পায়ারের মৃত্যু হয়েছে। খেলা চলাকালীন সময় মাঠেই পড়ে গিয়েছিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ আম্পায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।গতকাল বুধবার ক্রস ময়দানে সুন্দর ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ভামা কাপ ম্যাচে দায়িত্ব পালন করছিলেন মালগাঁওকর। কেআরপি একাদশ ও ক্রেসেন্ট সিসির মধ্যকার ম্যাচের দশম ওভারের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথম জানান, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে মালগাঁওকরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালগাঁওকরকে মৃত ঘোষণা করেন।সহ-আম্পায়ার প্রতমেশ আঙ্গানে জানান, খেলা শুরুর আগে মালগাঁওকর অম্লতার (অ্যাসিডিটি) কথা জানিয়েছিলেন। এরপর তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তবে মালগাঁওকর তা প্রত্যাখ্যান করে ম্যাচ পরিচালনা চালিয়ে যান।প্রতমেশ বলেন, ‘তিনি (মালগাঁওকর) ভালো বোধ করছিলেন না। টসের আগেই অ্যাসিডিটির কথা বলেছিলেন। আমি বলেছিলাম, তুমি যদি ভালো না বোধ করো, বিশ্রাম নাও। কিন্তু সে বলল, ঠিক আছে। খেলার প্রথম ১০ ওভার পর্যন্ত ঠিকঠাক ছিল। কিন্তু ১০.২ ওভারের পর হঠাৎ পড়ে গেল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর আমাদের এমসিএ কো-অর্ডিনেটর দত্ত মিঠবাভকর সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান।’মিঠবাভকর স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা যথাসাধ্য দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি। ইব্রাহিম স্যার এবং সালমান খান, বারুন সাও, প্রবীণ ভাইয়ের মতো খেলোয়াড়দের সহায়তায় আমরা তাকে সুন্দর সিসির মাঠ থেকে একটি চরপাইতে করে কাছের ন্যাশনাল সিসিতে নিয়ে যাই। সেখান থেকে ট্যাক্সি করে বোম্বে হাসপাতালে নেওয়া হয়। তবে সম্ভবত তার আগেই তার মৃত্যু হয়।’বোম্বে হাসপাতালে পৌঁছানোর পর মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনে নিবন্ধিত মালগাঁওকরকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা জানান, তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না এবং ইসিজি করলে ‘ফ্ল্যাট লাইন’ দেখা যায়। এর মানে, চিকিৎসকদের মতে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গিয়েছিলেন।জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘প্রসাদ মালগাঁওকরকে জরুরি বিভাগে আনা হয়, তখন তার রক্তচাপ ও অক্সিজেন লেভেল নির্ণয় করা যাচ্ছিল না। ইসিজি করার সময় মনিটরে ফ্ল্যাট লাইন দেখা যায়। তার পিউপিলও প্রসারিত ছিল। তিনি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলেন।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ Read more

যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা
যুদ্ধের মধ্যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন হাজার হাজার ইরানি। শনিবার(২১ মার্চ) রমজান শেষে দেশটিতে পালিত হচ্ছে ঈদ।দেশটির সরকারি Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর শত কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের হাতে চলে গেছে। এসব সম্পদ বিক্রি করে তার দায়দেনা Read more

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের
সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'তে ইসরায়েলের অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও Read more

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ১২ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল সময়র কণ্ঠস্বর-এ “গাজীপুরে স্বাস্থ্য পরিদর্শক জিয়ার দাপট, অসহায় সাধারণ কর্মীরা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন