বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।পরীক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক পিএলসি’র স্পন্সর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা রাজিব জাফর চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ উদ্দিন খান।প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়নে বিএনপির অঙ্গীকারের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, সাবেক যুবদল সভাপতি ফরিদুল আলম ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী বেলাল, বাজালিয়া ইউনিয়নের হাফেজ আহমেদ, মাহতাব চৌধুরী, আবু তাহের, ফয়েজ আহমদ ও ওসমান গনি, পুরানগড় ইউনিয়নের নজরুল ইসলাম ও নুরু সালাম, টিপু, যুবদলের ইউনুস, আজাদ ও আ জ ম আলমগীর।উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে নজরুল ইসলাম, মো. ইমন, মো. ফয়সাল, মো. পারভেজ, ওমর ফারুক, মো. সাগর, নাজিম উদ্দিন  প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলি নেতৃত্বের একটি অংশ ক্রিমিনাল: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

ইসরায়েলের নেতৃত্বের একটি অংশ “ক্রিমিনালদের দিয়ে গঠিত” বলে মন্তব্য করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। তার মতে, ইসরায়েল Read more

জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি শাখার সার্বিক সহযোগীতায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বেলা Read more

সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম
সন্তানকে মারধরের প্রতিবাদ, স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

যশোরে দুই শিশু সন্তানকে মারধরের প্রতিবাদ করায়  স্বামী- স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সদর Read more

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলে বিসিবি
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলে বিসিবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন