ইতালির মিলানের পাদোভাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছে এক বাংলাদেশি যুবক। অভিযোগ উঠেছে মোঃ নিরব নামের যুবক এক বাংলাদেশি দম্পতিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন।এই ঘটনা বাংলাদেশি কমিউনিটির মধ্যে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। মিলানে অবস্থিত বাংলাদেশিদের ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা বেশ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার ধারণ করে যে, শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।জানা গেছে, নিরবের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকায়। এই ঘটনায় আরও তিনজন জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তারা এখনো পলাতক। স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।স্থানীয় বাংলা কমিউনিটির একজন সদস্য বলেন, আমরা যারা বিদেশে দিনরাত কঠোর পরিশ্রম করি। নিজেদের ও দেশের সুনাম রক্ষায় সচেষ্ট থাকি এই ধরনের কিছু মানুষের কারণে আমাদের দেশের সুনাম নষ্ট হয়ে যায়।সামাজিক সচেতন মহলের আহ্বান, সবাই যেন নিজের আচরণে সতর্ক থাকেন। অমানবিক ও অসামাজিক কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত পরিণতি ডেকে আনে না  তা প্রবাসে থাকা লাখো বাংলাদেশির জন্য বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু
বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগার ঘটনা ঘটেছে, যা মর্মান্তিক এক নারীর মৃত্যুর কারণ হয়েছে। শুক্রবার (১৯ Read more

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নীলফামারীতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল Read more

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার(১ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ Read more

শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪
শ্রীপুরে সড়কে ডাকাতির সময় একজন নিহত, আটক ৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতাখামাইর মাজারের পাশের সড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় একজন ডাকাত নিহত হয়েছেন এবং চারজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ Read more

লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস
লন্ডন ব্রিজের সামনে ফুরফুরে অপু বিশ্বাস

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা, রুপ লাবন্য দিয়ে আগেই দর্শকদের মনজয় করেছেন তিনি। এ চিত্রনায়িকাকে ভক্তরা ভালোবেসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন