বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় ১ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।বিআইডাব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল সময়ের কণ্ঠস্বর’কে জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন সময়ের কণ্ঠস্বরকে বলেন, বৈরী আবহাওয়া ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলে ১২টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।রোববার (১৩ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে Read more

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা Read more

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যা, স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী, ৪ বছরের ছেলে সন্তান ও জেঠাসকে হত্যার পর লাশ খন্ড বিখণ্ড করে বস্তায় ভরে মাটির নিচে পুতে Read more

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নীলফামারীতে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল Read more

ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক
ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক

সিরাজগঞ্জে ভিক্ষা করে জমানো তিন বস্তা টাকা উদ্ধার হয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে Read more

বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন