সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ আদালতকে বলেন, কেবল সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই তার ‘প্রেমের সম্পর্ক’, অন্য কারো সঙ্গে নয়।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে এ কথা বলেন তিনি।মেঘনা আলম বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। রূপবতীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমণ্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে এদিন আদালতে হাজির করা হয়।আট দিন আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে মেঘনা আলমকে আটক করার পর বিশেষ ক্ষমতা আইনে এক মাসের আটকাদেশ দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মধ্যে তার বিরুদ্ধে ওই প্রতারণার মামলা করে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আখতার মোর্শেদ বুধবার মেঘনাকে এ মামলায় গ্রেফতার এবং তার ‘সহযোগী’ সানজানা ইন্টারন্যাশনাল নামের জনশক্তি রপ্তানিকারক কোম্পানির মালিক দেওয়ান সমিরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। সেই শুনানির জন্য বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ মামলায় মেঘনাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন।তিনি শুনানিতে বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূতসহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁসানোর চেষ্টা করেন। এবং তার কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে।এ সময় মেঘনা আলমকে তিনি মেঘলা আলম সম্বোধন করেন। শুনানির একপর্যায়ে মেঘনা তার নাম সঠিকভাবে উচ্চারণ করতে বলেন।এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা জানতে চান। মেঘনা আদালতকে বলেন, কোনো আইনজীবী নেই। তিনি নিজেই কথা বলতে চান।আদালত অনুমতি দিলে মেঘনা বলেন, আমার নাম মেঘনা, মেঘলা নয়। সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন যে কেউ চাইলেই কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারেন? আপনারা কি তার কাছে যেতে পারবেন?বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চান।এরপর মেঘনা আলম বলেন, আমাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। আমাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। বিষয়টি হচ্ছে রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার একমাত্র সম্পর্ক, আর কারো সঙ্গে না।তিনি দাবি করে বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। এ বিষয়ে আমি ঈসার সঙ্গে কথা বলি। তাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি। এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলি। এরপরেই পুলিশ আমাকে গ্রেফতার করে।মেঘনার পর আদালতে কথা বলেন সমির। দেওয়ান সমির রিমান্ড শুনানিতে আদালতকে বলেন, আমাকে মেঘনা আলমের বয়ফ্রেন্ড বলা হচ্ছে। এটা ভুল তথ্য, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ একজন মানুষ। দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি একজন রেমিটেন্স যোদ্ধা। আমি মামলার এসব ঘটনার কিছুই জানি না৷পরে আদালত তাদের দুজনকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। সেই সঙ্গে সমির দেওয়ানকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় মেঘনা আলম সাংবাদিকদের দেখে বলতে থাকেন, একমাত্র ঈসার সঙ্গে আমার সম্পর্ক, আর কারো সঙ্গে সম্পর্ক নেই। আমি ন্যায়বিচার পাচ্ছি না।এ সময় পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরে হাজতখানায় নিয়ে যান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর Read more

শমী কায়সার জামিনে কারামুক্ত
শমী কায়সার জামিনে কারামুক্ত

অভিনেত্রী শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।কারা Read more

গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত
গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় রকেট চালিত গ্রেনেডের আঘাতে তিনি মারা Read more

সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক
সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ, থ্রি হুইলারে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে প্রিয়জনের টানে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। উত্তরের পথে যাত্রা করা যাত্রীদের ঢল এখন সিরাজগঞ্জের মহাসড়কে। যমুনা Read more

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ট্রাম্প

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বর্তমানে খুবই ভালো।’ তিনি বলেন, ‘আমরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন