ফিলিস্তিনের গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে সর্বাত্মক অবরোধও জারি রেখেছে।ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। এমন অবস্থায় গাজায় এক গ্রাম খাদ্য বা সাহায্যও ঢুকতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। এমনকি গাজায় ত্রাণ ঢুকতে দিলে তা ইসরায়েলের “হামাসকে পরাজিত করার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত করবে” বলেও দাবি করেছেন তিনি।বুধবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। চলমান ইসরায়েলি সামরিক অভিযানের মাঝে এই উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতি চুক্তির অবসান ঘটিয়ে গত ১৮ মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬৫২ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৪ হাজার ৪০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।এরই মাঝে ইসরায়েলের উগ্র-ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বুধবার এক বিতর্কিত মন্তব্যে বলেছেন, গাজা উপত্যকায় “এক গ্রাম খাবার বা ত্রাণও” ঢুকতে দেওয়া উচিত নয়, যতক্ষণ না সেখানে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্ত করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আমরা আমাদের ভুল থেকে কিছুই শিখিনি। যখন আমাদের বন্দিরা এখনো সুড়ঙ্গের ভেতরে মৃত্যুবরণ করছে, তখন গাজায় এক গ্রাম খাবার বা ত্রাণ পাঠানোরও কোনো যৌক্তিকতা নেই।”বেন-গভির দাবি করেন, গাজায় ত্রাণ ঢুকতে দিলে তা ইসরায়েলের “হামাসকে পরাজিত করার এবং বন্দিদের নিরাপদে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।”এর আগে গাজা উপত্যকায় কোনও ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত “কৌশলগত চাপ প্রয়োগের অংশ”, যাতে হামাস সাধারণ মানুষের দুঃখকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।মূলত ইসরায়েল ২ মার্চ থেকে গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে রেখেছে, ফলে খাদ্য, পানি, ওষুধসহ জরুরি সহায়তা প্রবেশে বাধা তৈরি হয়েছে। অথচ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা যাচ্ছে, গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু
গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৪ অভিবাসীর মৃত্যু

গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন।মঙ্গলবার Read more

যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব
যুদ্ধ বন্ধ ও শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের ৫ দফা প্রস্তাব

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ ও শিগগিরই এই বিষয়ে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে চীন এবং পাকিস্তান।মঙ্গলবার Read more

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

‘ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবেন না’
‘ব্যাংক লোকসান করলে মালিকরা লভ্যাংশ এবং কর্মকর্তারা বোনাস পাবেন না’

ব্যাংক লোকশান করলে মালিকরা লভ্যাংশ ও কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।শনিবার (০৬ সেপ্টেম্বর) Read more

ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম
ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল মজলুম সংগঠন: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রশিবির ছিল দেশের সবচেয়ে Read more

জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা
জুলাই অভ্যুত্থান: নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমনটাই উঠে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন