মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল, তা আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়। ইতিহাসের ওপর কিছু আরোপ করা যায় না। সেই সরকার গঠনের ঘটনা চিরকাল অমলিন থাকবে।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক আমবাগানে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অব অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।এ সময় একাত্তরের প্রথম সরকারের গার্ড অব অনার প্রদানকারী স্থানীয় দুই বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও আজিম উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপদেষ্টা। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে যা কিছু করা হবে, তা ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই করা হবে। কোনো কিছু আরোপ বা ইতিহাস বিকৃতি করা হবে না।’ তিনি আরও বলেন, ‘মুজিবনগর কমপ্লেক্সের ভাস্কর্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো যৌক্তিকভাবে পুনর্নির্মাণ করা হবে।’ ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে বহু রিট পিটিশন রয়েছে, সেগুলোর নিষ্পত্তি চলছে। এটি একটি বড় সমস্যা, দ্রুত সমাধানে আমরা কাজ করছি।’ পুষ্পার্ঘ্য অর্পণের পর জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে উপদেষ্টা ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও আমবাগান পরিদর্শন করেন। প্রসঙ্গত, ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার, যা প্রবাসী বা অস্থায়ী সরকার হিসেবে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের ঐতিহাসিক আমবাগানে এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গার্ড অব অনার শেষে পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। এই সরকারের নেতৃত্বেই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। প্রতি বছর ১৭ এপ্রিল মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে এবার অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়েছে; ছিল না কোনো আলোচনা সভা বা সাংস্কৃতিক আয়োজন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম
আগুন নিয়ে ছিনিবিনি খেলবেন না: কৃষিবিদ শামীম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম হুঁশিয়ারি Read more

গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল
গাজায় স্বাস্থ্য-সরঞ্জাম বহনকারী ৩ হাজার ট্রাক ঢুকতে দিচ্ছে না ইসরাইল

ফিলিস্তিনের গাজায় ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য সরঞ্জামবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরাইল। ফলে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটছে। রোববার (০১ Read more

হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের Read more

১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি
১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফল: ভিসি

১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন উপাচার্য Read more

ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস
ভোলায় ৫ কোটি টাকার ইয়াবা ও গাঁজা ধ্বংস

ভোলায় যৌথ অভিযানে উদ্ধার হওয়া ৯৯ হাজার ৯শ' ৮০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজা ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন