দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিন এর উপর চলমান বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) আয়োজনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় ছাত্রসংসদের ভিপি ইকবাল কবিরের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মাদ্রাসার ক্যাম্পাস থেকে গাজীপুরা হয়ে শফিউদ্দিন সরকার একাডেমি ঘুরে এশিয়া পাম্প গোলচত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ছাত্রসংসদের জিএস সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান।তিনি তার বক্তব্যে বলেন, অতিসত্বর এই ইসরাইলি বর্বরতা বন্ধ করতে হবে এবং বিশ্বের সকল মুসলমানদেরকে একত্রিত হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং দখলদার ইসরাইলকে আন্তর্জাতিকভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, তামিরুল মিল্লাতের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসহাক আলী এবং  ছাত্র সংসদের ভিপি ইকবাল কবির। বিক্ষোভ মিছিলে মিল্লাতের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার, সেই মৎস্যকর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার, সেই মৎস্যকর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের ঘটনায় বরগুনার তালতলী উপজেলা মৎস্য অফিসের মাঠ সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ আবুল কাসেম Read more

মানুষের প্রতি অহেতুক ধারণা করা গোনাহ
মানুষের প্রতি অহেতুক ধারণা করা গোনাহ

প্রমাণ ব্যতীত কারো প্রতি অহেতুক খারাপ ধারণা করা ইসলামে হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অধিকাংশ (অহেতুক) অনুমান হতে Read more

অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী
অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী

কয়েক দিন ধরে কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর আজ মানুষজন স্বাভাবিক দিনের মতো রোদে সকালের শুরু করছে। বাড়ির Read more

ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা
ইসরায়েল-ইরান যুদ্ধে যুক্ত না হতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কতা দিয়েছে রাশিয়া। বুধবার (১৮ জুন) দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়েবকোভ বলেছেন, ইসরায়েলকে যদি Read more

অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
অনিয়ম-স্বেচ্ছাচারীতার প্রতিবাদে ত্রিশালে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী উমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠায় তার অপসারণের দাবিতে মানববন্ধন Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৯৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯৮ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক হাজারেরও বেশি।  এর মধ্য দিয়ে ২০২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন