জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার (১৬ এপ্রিল) ময়মনসিংহ গৌরীপুরে সাংবাদিকদের সমাবেশ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করে। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ গৌরীপুর শাখা আয়োজিত সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি আব্দুল কাদির (বিডি২৪লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্য্যনির্বাহী সদস্য শামীম আনোয়ার (ফুলতারা), সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ। সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া পা ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে। যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩ মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও তা বাংলাদেশে হয় না। সাংবাদিকদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহ্বানে বিগত ৮ বছর ধরে উদযাপন করে আসছে। স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশ গঠনের ৫৪ বছরে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়, যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরুজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে তারা। অথচ কোনো সুরাহা নেই। গণমাধ্যম সপ্তাহের এ আয়োজনে আমরা কথা বলবো সাংবাদিকতা পেশার নানা সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণে করণীয় বিষয় নিয়ে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি
নানা ষড়যন্ত্র মোকাবিলা করে বর্ষবরণ আয়োজন সফল: ঢাবি ভিসি

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতার সৃষ্টির Read more

বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৫

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের পাশে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও তিন Read more

বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

বাগেরহাটের কাটাখালি এলাকায় বাসচালক বাচ্চুকে মারধর করেছে মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছে Read more

ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার পলাতক আসামি, আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল Read more

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন