গাইবান্ধা সদর -০২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। তবে আদালতে শাহ সারোয়ার কবির আইনজীবির মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক।এর আগে,কড়া নিরাপত্তায় দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেয়া হয় সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরকে।গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।গত ১ মার্চ থেকে বোনের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।শাহ সারোয়ার কবিরের আইনজীবি জেলা জজ আদালতের সাবেক পিপি এ্যাড. নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গেল বছরের ৪ আগষ্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবো।২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সারোয়ার কবির।এরআগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চকরিয়া পৌর শহরের Read more

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে
এইচএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুক্রবার থেকে

এইচএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীরা প্রত্যাশীত ফল না পেলে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার (১৭ অক্টোবর) থেকেই শিক্ষার্থীরা ফল Read more

নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব
নিষিদ্ধ হওয়া কনটেন্ট নির্মাতাদের সুখবর দিলো ইউটিউব

করোনা ও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণে পূর্বে নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মঙ্গলবার (২৩ Read more

ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের Read more

দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি
দ্বি-রাষ্ট্র সমাধান শিগগিরই বাস্তবায়ন হবে: সৌদি

ইসরাইল-ফিলিস্তিনের সমস্যা অদম্য নয়। যদি প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে আলোচনার মাধ্যমে এর সমাধান সম্ভব। সেইসঙ্গে শিগগিরই  দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় চাহিদামতো অর্থ ও মালামাল না পেয়ে সশস্ত্র ডাকাতরা মরদেহের ওপর দেশীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন