ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মোটরসাইকেল চাপায় মোফাজ্জল হোসেন খান (৭৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ভালুকার ভরাডোবা-ঘাটাইল সড়কে বান্দিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন বান্দিয়া গ্রামের মৃত নূর হোসেন খানের ছেলে মোফাজ্জল হোসেন খান। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে জরুরি ভিত্তিতে ভালুকা সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর মোটরসাইকেল চালক যানবাহন ফেলে রেখে পালিয়ে যান।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং চালককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।স্থানীয়রা দ্রুতগতিতে মোটরসাইকেল চালনা ও বেপরোয়া যানচলাচলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির কণ্ঠে আজ আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে। ফ্যাসিবাদের ছায়া স্পষ্ট। কিন্তু Read more

সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান
সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

কচুরিপানার মরণফাঁদে ২ ভাইকে উদ্ধার করলো ডুবুরি দল
কচুরিপানার মরণফাঁদে ২ ভাইকে উদ্ধার করলো ডুবুরি দল

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীতে জমে থাকা কচুরিপানা প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিজেও নদীর Read more

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক Read more

বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন