কুমিল্লার তিতাস উপজেলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তাঁর ছেলেকে মাদকসহ আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় তিতাস থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানে তাঁদের নিজ বাড়ি থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। আটক নারী সদস্যের নাম চম্পা বেগম। তিনি কলাকান্দি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। তার ছেলের নাম জয় সরকার। দুজনেই মাছিমপুর গ্রামের বাসিন্দা।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আটক দুজনের বিরুদ্ধে মাদক এবং ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে ইয়াবা ও মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে Read more

লাকী আপার পাঠশালা, গ্রামের আঙিনায় এক ‘স্বপ্নের আলো’
লাকী আপার পাঠশালা, গ্রামের আঙিনায় এক ‘স্বপ্নের আলো’

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম রহিমাপুর মোল্লাপাড়া। যেখানে চারদিকে সবুজ ক্ষেত-খামার, কাঁচা-পাকা রাস্তা আর দরিদ্র মানুষের নিত্যদিনের Read more

পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ
পুঁজিবাজারে ৫ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ

একীভূতের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে Read more

সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ
সরাসরি বিশ্বকাপে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়ে শঙ্কার মেঘ জমেছে বাংলাদেশের ওপর। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের দলকে Read more

নারীকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেফতার ১
নারীকে জোরপূর্বক ধর্ষণ, গ্রেফতার ১

চট্টগ্রামের পটিয়ায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণ, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করার Read more

ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল
ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের প্যানেল। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন