চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদা না পেয়ে সালাহ উদ্দিন নামে এক ব্যবসায়ীর ফার্নিচার দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দোকানের ক্যাশ ভেঙ্গে ৪ লাখ  টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে  যুবদল নেতা ইসমাইল হোসেন বাঁশু ও সাকিব নামে দুই ব্যক্তির বিরুদ্ধে।  মঙ্গলবার (১৫ এপ্রিল)  সকাল ১১ টায় নারায়ণ হাট বাজারের চাঁন পুর সড়কে এই ঘটনা ঘটে। ইসমাইল বিএনপির  কর্ণেল আজিম উল্লাহ বাহার সমর্থিত যুবদলের নারায়ন ইউনিয়ন প্রচার সম্পাদক। ফার্নিচার ব্যবসায়ী সালাহ উদ্দিন বলেন, বাঁশি দীর্ঘদিন যাবৎ তাঁর নিকট চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাঁশি সালাহ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর, আগুনে পুড়ানো এবং তাঁর স্ত্রীকে  এসিড মারার   হুমকি প্রদান করেন।  ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে স্থানীয়  সাকিব সহ দোকানে ভাংচুর করে ৪ লাখ টাকা নিয়ে যায়। এসময় দোকানের চেয়ার টেবিল রাস্তায় ফেলে দেয় এবং ব্যবসায়ী সালাহ উদ্দিন কে খুঁজতে থাকে।এ ঘটনায়  ভূজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ব্যবসায়ী সালাহ উদ্দিন । এদিকে অভিযুক্ত যুবদল নেতা ঈসমাইল হোসেন বাঁশু বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকালীন সালাহ উদ্দিন তাঁর বেশ কয়েকটি গাছের গাড়ী বন কর্মকর্তাদেরকে দিয়ে ধরিয়ে দিয়েছে।  এতে করে তখনকার সময় তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য সালাহ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাঁকে না পেয়ে কয়েকটি চেয়ার টেবিল বাইরে ফেলে দিয়েছেন।  ক্যাশ ভেঙ্গে ৪ লাখ টাকা নেয়ার বিষয়টি মিথ্যা বলে দাবী করেন তিনি। তবে অতীতের তুলনায় এতদঞ্চলে এখনো কিছুই হয়নি বলে জানান তিনি। এদিকে নারায়নহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার বলেন, কেউ অপরাধ করে থাকলে তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দেয়ার বিষয়ে বিএনপি সমর্থন করেনা।  কারো ব্যক্তিগত অপরাধের দায় দল নিবেনা।অভিযোগের সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানানর উপ পুলিশ পরিদর্শক বজলুল রশিদ বলেন,আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনেরমতো মানববন্ধন করেছে Read more

কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। Read more

কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫
কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির বাস উল্টে আহত ৫

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে Read more

ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট
ক্যান্সারে আক্রান্ত সন্তানের পাসপোর্ট বাবার কাছ থেকে ফিরে পেতে মায়ের রিট

ক্যানসার আক্রান্ত ৭ বছরের শিশু মোয়াজের পাসপোর্ট ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন মা রোকাইয়া তাহসিনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি Read more

টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক
টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী পথে অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে করে সড়কের Read more

খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন