বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমীকরা সড়ক অবরোধ করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় এএসটি গার্মেন্টস লিঃ নামক পোশাক কারখানার প্রায় দেড় থেকে দু’শ শ্রমিক বকেয়া পাওনার দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এসময় তারা সড়কে বসে পড়লে যান চলাচল আটকে যায়। পোশাক শ্রমিকদের অভিযোগ এসময় বেশ কিছু পরিবহন শ্রমিক তাদের মারধর করে। এসময় প্রায় আধাঘন্টা মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।এদিকে আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, এএসটি গার্মেন্টের মালিকপক্ষ বকেয়া পাওনা পরিশোধ না করে পনেরো দিনের জন্য কারখানা বন্ধ ঘোষনা করে। পরে রাতের আধারে কারখানার মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে মালিক পক্ষ। তারা পাওনা আদায়ের জন্য মঙ্গলবার সকালে কারখানার সামনে আসলে সেটি বন্ধ পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে মালিকপক্ষ কারখানাটির মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেয়। এসময়ে বেশ কিছু গণপরিবহনের শ্রমিকরা নারী পোশাক শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়।এবিষয়ে জানতে এ এস টি গার্মেন্টসের উৎপাদন ব্যাবস্থাপক মিজানুর রহমানের ব্যাবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেন নাই। তাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেন বক্তব্য পাওয়া যায় নাই।এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে পাশে অবস্থান করান।এদিকে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য মঙ্গলবার সকালে কারখানার সামনে আসলে জানতে পারে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন না দিয়ে মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। প্রতিবাদে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তাদের সাথে কথা বলে আইনগত ব্যাবস্থা নেয়ার পরামর্শ দেই। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে এসে যান চলাচল স্বাভাবিক করি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পো কাউন্টিতে একটি বিশাল দাবানলে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৭০ হাজার ৮০০ একর এলাকা পুড়ে Read more

তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪
তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

বরগুনার তালতলীতে একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত Read more

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ অনিশ্চিত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল-৩ এর কাজ প্রায় শেষ। তবে কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে, সে বিষয়ে Read more

শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স
শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইরান যুদ্ধকে দীর্ঘ করার পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শিগগিরই Read more

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে সীমাহীন দুরবস্থা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি-রপ্তানি পণ্য ব্যবস্থাপনা ধুঁকছে। রয়েছে কার্গো গুদামের সংকট, দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাব। সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন