বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলাভিত্তিক শূন্যপদ অনুসারে সবচেয়ে বেশি প্রার্থী নেওয়া হবে ঢাকা জেলা থেকে—১৬৭ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ১০৬ জনকে নেওয়া হবে।এ ছাড়া গাজীপুর জেলায় নেওয়া হবে ৪৭ জন, মানিকগঞ্জে ১৯, মুন্সিগঞ্জে ২০, নারায়ণগঞ্জে ৪১, নরসিংদীতে ৩১, ফরিদপুরে ২৭, গোপালগঞ্জে ১৬, মাদারীপুরে ১৬, রাজবাড়ীতে ১৫, শরীয়তপুরে ১৬, কিশোরগঞ্জে ৪১, টাঙ্গাইলে ৫০, ময়মনসিংহে ৭১, জামালপুরে ৩২, নেত্রকোনায় ৩১, শেরপুরে ১৯, বান্দরবানে ৫, কক্সবাজারে ৩২ জন।ব্রাহ্মণবাড়িয়া জেলায় নেওয়া হবে ৩৯ জন, চাঁদপুরে ৩৪, কুমিল্লায় ৭৫, খাগড়াছড়িতে ৯, ফেনীতে ২০, লক্ষ্মীপুরে ২৪, নোয়াখালীতে ৪৩, রাঙামাটিতে ৮, রাজশাহীতে ৩৬, জয়পুরহাটে ১৩, পাবনায় ৩৫, সিরাজগঞ্জে ৪৩, নওগাঁয় ৩৬, নাটোরে ২৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩, বগুড়ায় ৪৭, রংপুরে ৪০, দিনাজপুরে ৪২, গাইবান্ধায় ৩৩, কুড়িগ্রামে ২৯, লালমনিরহাটে ১৭, নীলফামারীতে ২৫, পঞ্চগড়ে ১৪, ঠাকুরগাঁওয়ে ১৯, খুলনায় ৩২, যশোরে ৩৮, ঝিনাইদহে ২৫, মাগুরায় ১৩, নড়াইলে ১০, বাগেরহাটে ২০, সাতক্ষীরায় ২৮, চুয়াডাঙ্গায় ১৬, কুষ্টিয়ায় ২৭, মেহেরপুরে ৯, বরিশালে ৩২, ভোলায় ২৫, ঝালকাঠিতে ৯, পিরোজপুরে ১৫, বরগুনায় ১২, পটুয়াখালীতে ২১, সিলেটে ৪৮, মৌলভীবাজারে ২৭, সুনামগঞ্জে ৩৪ ও হবিগঞ্জে ২৯ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।এই দুই হাজার কনস্টেবল নিয়োগে আবেদন শেষ হয়েছে গত ১৮ মার্চ। আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা নেওয়া হয়েছে।যেসব জেলায় পরীক্ষা বাকি আছে সেগুলোর সময়সূচি—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১৬, ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ১৩ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২২ মে।নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সহনশীলতা পরীক্ষা ১৯, ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ২০ মে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ২৯ মে।আবেদনকারী প্রার্থীদের এসব তারিখ অনুসরণ করে নির্ধারিত সময়ে নিজ নিজ জেলার পুলিশ লাইনস মাঠে উপস্থিত থাকতে হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১০ Read more

কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর
কুমিল্লাই ধর্ম অবমাননার অভিযোগে মাজার ভাঙচুর

কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজার ও দরগায় হামলা, ভাঙচুর ও Read more

টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য
টঙ্গীতে পলিথিন কারখানায় অভিযান, জব্দ ৩ হাজার কেজি নিষিদ্ধ পণ্য

গাজীপুরের টঙ্গীতে অবৈধ পলিথিন উৎপাদনকারী দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরীর কাচামাল জব্দ Read more

বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি
বড়দিনে আতশবাজি-ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

খ্রিষ্টধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।আজ বুধবার Read more

চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সজীব (৩২) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কারা ব্যবস্থার Read more

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার (০৬ জুন) সকাল ৯ টার দিকে জীবননগর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন