নোয়াখালী পৌর এলাকায় ট্রাকচাপায় রেজাউল করিম (৪৩) নামের একজন সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের চৌরাস্তা-মাইজদী সড়কের সুধারাম মডেল থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।রেজাউল করিম সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাম হোসেনের ছেলে। আটক ট্রাকচালকের নাম মো. রুবেল (৩২)। তিনি ভোলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সুধারাম থানার সামনের সড়ক দিয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় একটি ট্রাক এসে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে চালক রেজাউল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, রেজাউল আগেই মারা গেছেন।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ট্রাকসহ চালককে থানায় সোপর্দ করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি Read more

ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ
ছাত্রদল নেতা হত্যার সঙ্গে জড়িত সেই মেয়েকে আটক করেছে পুলিশ

পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা Read more

মাইলস্টোনে দুর্ঘটনার কারণ জানা গেল তদন্ত প্রতিবেদনে
মাইলস্টোনে দুর্ঘটনার কারণ জানা গেল তদন্ত প্রতিবেদনে

মাইলস্টোন বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।আজ বুধবার (৫ নভেম্বর) Read more

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না Read more

পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে করা এক মামলায় ইসকনের সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় Read more

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ দুই দলের জন্যই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন