চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১২৬৫ ও মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার সব প্রক্রিয়া সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।রবিবার (১৩ মার্চ) রাতে ধর্ম মন্ত্রণালয় এ সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে।নির্দেশনায় বলা হয়, ২০২৫ সনের হজে ৭০টি লিড এজেন্সির অধীনে আরও ৬৮৩টি এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের রোডম্যাপ অনুসারে প্রথমে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সব সেবা চুক্তি সম্পন্ন করার সময় নির্ধারিত ছিল। সৌদি সরকার পরে পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য পবিত্র মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া করার জন্য ২৫ মার্চ পর্যন্ত সময় বাড়ায়। ওই সময়ের মধ্যে যেসব এজেন্সি পরিবহন চুক্তি এবং হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য আরও ১০ দিন অর্থাৎ ৩ এপ্রিলের মধ্যে চুক্তি করার জন্য সময় বাড়ানো হয়। তবে সৌদি সরকার রবিবার (১৩ এপ্রিল) তাসরিয়া প্রাপ্ত বাড়ি ভাড়ার অপশন বন্ধ করে দিয়েছে। ফলে এখন সর্বশেষ সুযোগ হিসেবে মক্কা ও মদিনায় তানসিয়া প্রাপ্ত অর্থাৎ শুধু হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে। এটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।এমন অনিশ্চিত পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় সব এজেন্সি/লিড এজেন্সিকে নিয়ে বারবার সভা করে, চিঠি দিয়ে এবং মোবাইল ফোনে মেসেজ দিয়ে এজেন্সিগুলোকে অনুরোধ করার পরও ২০টি লিড এজেন্সি মক্কায় ১২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার চুক্তি সম্পন্ন করেনি। এর ফলে এসব এজেন্সির মাধ্যমে নিবন্ধিত উল্লেখিত হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এজেন্সির অবহেলার কারণে কেউ হজে যেতে না পারলে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।  এদিকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার সময়সীমা নির্ধারিত রয়েছে।এ অবস্থায় ২০টি লিড এজেন্সিকে মক্কায় অবশিষ্ট ১২৬৫ জনের ও মদিনায় ৯৩ জনের বাড়ি ভাড়ার প্রক্রিয়া ১৪ এপ্রিল রাত ৮টার মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১’ এবং ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা-২০২২’ অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু
সুজানগরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ শনিবার (৫ Read more

সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান
সিরিয়াল কিলার সাভারের ‘সাইকো সম্রাট’ পর্বের অবসান

সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে Read more

ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) নববর্ষের প্রথম সকালেই ঘনকুয়াশা আর Read more

নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩
নীলফামারীতে বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩

নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ আরও তিনজন Read more

মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা

বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার ভবন পাকা করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য Read more

ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন
ভেকুর আঘাতে পা হারানো পরিবারকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি ছিলেন ভ্যান চালক ছাইদুল ইসলাম। তার আয়েই চলত ৬ সদস্যের সংসার। চলতি মে মাসের ৬ তারিখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন