মৌলভীবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্ৰেফতার করেছে পুলিশ।রোববার (১৩ এপ্রিল) রাতে শহরের বড়হাট এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্ৰেফতার করে। তুষার পৌর শহরের বড়হাট এলাকার মৃত আতিকুল ইসলাম চৌধুরীর ছেলে।জানা যায়, তুষার আওয়ামী আমলে মৌলভীবাজার শহরের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার‌ বিরুদ্ধে। সর্বশেষে সে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় প্রধান আসামি ছাত্রলীগের আরেক কর্মী আনিসুল ইসলাম তুষার। মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে তুষার গ্ৰুপের আধিপত্য। সর্বশেষ ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র জনতার ওপর গুলি চালায় তুষার।মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্ৰেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন
করিমগঞ্জে হত্যা মামলায় এক পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী (৩০) নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় একই পরিবারের ৯ জনসহ ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা Read more

পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’
পত্রিকা: ‘জামায়াত-এনসিপি আলোচনার মাঝে আট দলে টানাপোড়েন’

তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত নানা খবর আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে প্রাধান্য পেয়েছে। এছাড়া, নির্বাচনী সমঝোতার পথে Read more

গকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
গকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে এই Read more

হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত
হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানাল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা Read more

বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি
বিএনপির মনোনয়নবঞ্চিতদের যে আশ্বাস দিল দলটি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন সামনে রেখে সব ধরনের প্রস্ততি নিচ্ছে দেশের বৃহৎ Read more

সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন
সময়ের কণ্ঠস্বর’র যুগপূর্তি উদযাপন

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’ প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ করেছে। ‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে ২০১৩ সালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন