পোল্ট্রি খামার খামার কি ধ্বংসের পথে এই প্রশ্ন সব খামারিদের মুখে! বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে পোল্ট্রি খামারিদের দুর্চিন্তার শেষ নাই। খারামিদের লোকসানের কথা কেউ চিন্তা করে না।একটা মুরগি বড় করতে কত টাকা খরচ তা কারো অজানা নয়। সরেজমিনে কথা হয় পোল্ট্রি খামারিদের সাথে। তাদের মুখে ফুটে উঠে দুর্চিন্তার কথা হয়। খামারিরা বলে একটি মুরগি ১ কেজি ওজনে বড় করতে অনেক টাকা খরচ হয়। তারমধ্যে কথা হয় চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের প্রান্তিক পোল্ট্রি খামারি ছমি উদ্দিনের সাথে। তিনি বলেন,  একটি বয়লার মুরগি ১ কেজি ওজনে বড় করতে হলে খরচ ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা। সে মুরগি যদি  বাজারে পাইকারি ১৪০ টাকা ১৫০ টাকা বিক্রি করতে তাহলে একজন প্রান্তিক খামারি থেকে একটি মুরগির প্রতি ৩০ টাকা থেকে ৩৫ লোকসান দিতে হচ্ছে। ফলে আমার থেকে ১০০০ পিছ মুরগির প্রতি ৩০০০০/৩৫০০০ টাকা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, আমাকে এক বস্তা মুরগির খাদ্য কিনতে হয় ৩৬০০ টাকা,মুরগির বাচ্চা কিনতে হয় ৫৬/৬০ টাকা ও ওষুধ সামগ্রী কিনতে হয় অনেক উচ্চ দামে। ফলে বয়লার মুরগি গুলো বড় করতে অনেক টাকা খরচ হয়। যা ডিলারকে পাইকারি  দামে বিক্রি করার সময় অনেক টাকা লোকসান দিতে হয়। এমতাবস্থায় আমি মনে করি যারা মুরগি নিয়ে সিন্ডিকেট করে দরপতন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে সরকারকে, না হলে পোল্ট্রি খামার  ধ্বংস হয়ে যাবে।ঢেমুশিয়া ইউনিয়নের আরেক মুরগি খামারি মোহাম্মদ রুবেল বলেন, আমি ১৫০০ পিছ বয়লার মুরগি সেড়ে তুলছি। এখন মুরগি গুলো বিক্রির সময় হয়েছে এর মধ্যে হঠাৎ দরপতন হওয়ার কারণে আমাকে অগণিত টাকা লোকসান দিতে হবে। আমি মুরগির ডিলার থেকে বাকী করে বয়লার মুরগি বাচ্চা, খাদ্য ও ওষুধ সামগ্রী এনে থাকি, মুরগি বড় করে সেগুলো বিক্রি করে টাকা পরিশোধ করে থাকি। এখন মুরগির দাম এত কম যে কিভাবে ডিলারের টাকা পরিশোধ করব বুজতে পারছি না। এভাবে সিন্ডিকেটের কবলে পড়লে প্রান্তিক খামারিদের কপালে হাত দেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না।বয়লার মুরগির পাইকারি ব্যবসায়ী আলা উদ্দিন বলেন, হঠাৎ মুরগির দরপতন হওয়ার কারণে প্রান্তিক খামারিদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এভাবে হলে খামারিরা মুরগি পালন করা থেকে বিরত থাকবে। প্রান্তিক খামারিদের একটা আক্ষেপ  মুরগির খাদ্যের দাম এত বেশি সরকার কমানোর কোন উদ্যোগ নেই না ও মুরগির বাচ্চার দাম কারণে অকারণে সিন্ডিকেট করে বৃদ্ধি পায় যা প্রান্তিক খামারিদের জন্য খুব কষ্টকর সে ব্যাপারে সরকার কোন পদক্ষেপ নেই না।এছাড়া ওষুধ সামগ্রীর দাম এত বেশি সরকার এ ব্যপারে কোন নজর দেই না কিন্তু মুরগির দাম বাড়লে সাথে সাথে মিডিয়ার অপপ্রচার শুরু হয়ে যায়। এগুলোর ব্যাপারে সরকার থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে প্রান্তিক পোল্ট্রি খামার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে
লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সুস্থ হতে সময় লাগবে

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক এবং নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে Read more

সোনারগাঁয়ে বালুর মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সোনারগাঁয়ে বালুর মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের বালুর মাঠ থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার Read more

ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের উন্নতি

বিশ্বে পাসপোর্টের মানের তালিকায় সামান্য উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট ৯৫তম স্থানে রয়েছে। আগের বছর Read more

প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন
প্রকৌশল শিক্ষার্থীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়াসহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন