শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খুঁড়তে নেমে অক্সিজেনের অভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।ববিবার( ১৩ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হচ্ছেন শালচুড়া গ্রামের নীলমহল কোচের ছেলে নীরঞ্জন কোচ (৩৫) ও পার্শ্ববর্তী রাংটিয়া গ্রামের নীপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫)। তারা দুজন সম্পর্কে ভায়রা ভাই।এ ঘটনায় রাংটিয়া গ্রামের মেদিনাথ কোচের ছেলে মহাদেব কোচ (২৫) নামে আরও একজন আহত হয়েছেন। দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার শালচূড়া ভুইয়াবাড়ি এলাকায় পরিবারের পানির চাহিদা মেটাতে ৩/৪ দিন ধরে নিজ বাড়িতে প্রায় ৪০ ফুট গভীরতার নতুন কুয়া খুঁড়ছিলেন নারায়ণ কোচ। রোববার বিকেল ৪টার দিকে নারায়ণ কোচ কুয়াটি পরিস্কার করাসহ কাজ পুরোপুরি সম্পন্ন করতে ভেতরে নামেন। নামার পরপরই তিনি অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে বাঁচাতে কুয়ার ভেতরে নামে তার ভায়রা ভাই নীরঞ্জন কোচ। এসময় দুজনই ভেতরে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে মহাদেব কোচ নামে আরেকজন শ্রমিক দড়ি নিয়ে নিচে নামার চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে কোনোরকমে ওপরে ওঠেন। পরে স্থানীয়রা ঝিনাইগাতী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নারায়ণ কোচ ও নীরঞ্জন কোচকে মৃত অবস্থায় উদ্ধার করেন।ঝিনাইগাতী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আব্দুল্লাহ আল জামান বলেন, আমরা বিকেল ৫টা ৫ মিনিটে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কুয়ার ভেতরে দুজনকে দেখতে পাই। পরে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অক্সিজেন স্বল্পতার কারণেই তারা মারা গেছেন।এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, মৃতের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী
অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। এ ঘটনায় তিনি Read more

ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া
ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কানাডা-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। তিন দেশের পক্ষ থেকে পৃথক বিবৃতির মাধ্যমে এ স্বীকৃতির কথা জানানো Read more

পলাশবাড়ীতে ডোবায় ভাসছিল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ
পলাশবাড়ীতে ডোবায় ভাসছিল বৃদ্ধের বিবস্ত্র মরদেহ

গাইবান্ধার পলাশবাড়ীতে ডোবার পানি থেকে ভাসমান এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পবনাপুর ইউনিয়নের ভেগীর ব্রিজের Read more

বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও
বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ মেয়ের পর মারা গেলেন মাও

ঢাকার বাড্ডায় বিস্ফোরণের ঘটনায় মেয়ের পর না ফেরার দেশে চলে গেলেন মা মানসুরা বেগম। এ ঘটনায় দগ্ধ তার স্বামী ও Read more

ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু
ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যু এবং সেই শোক সইতে না পেরে বাবারও মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক এই Read more

দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা
দেবীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, দুই প্রতিষ্ঠানে জরিমানা

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন