জিপিএইচ ইস্পাত কারখানায় লিফটের তার ছিড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলো  মীরসরাই উপজেলার কুরুয়া গ্রামের শামসুল আলমের ছেলে  মোঃ রিফাত (২৫) ও উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের রোকনুজ্জামানের ছেলে  মোঃ মোস্তফা (১৯)।রবিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত রড তৈরি কারখানা জিপিএইচ ইস্পাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনেই টিকাদারের আওতায় এসির কাজ করতেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে কারখানায় এসির কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে পড়ে গিয়ে দুজন গুরুতর আহত হয়। এ সময় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।কারখানায় দায়িত্বরত কর্মকর্তা অভিক ওসমান বলেন, নিহত দুজনেই ঠিকাদার নুরছাফার তত্ত্বাবধানে কাজ করেন। ওরা দুজনেই সকালে নিয়ম লংঘন করে স্ক্র্যাপ উত্তোলনে ব্যবহার হওয়া পাঁচশ কেজি ধারন ক্ষমতার একটি লিফট করে উপরে উঠতে গিয়ে লিফটে তার ছিড়ে পড়ে গিয়ে দুজন নিহত হয়।বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার (ওসি) তদন্ত মোঃ আলমগীর বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় এসির কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে মোস্তফা ও রিফাত নামে দুই শ্রমিক নিহত হয়। নিহত দুজনের লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত গ্রহণ
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত গ্রহণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ৫ পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (২২ Read more

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি ভাষণ Read more

ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক Read more

ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি
ঈদুল আজহায় দেশে ৯১ লাখ পশু কোরবানি

চলতি বছর ঈদুল আজহায় দেশে ৯১ লাখ ৩৬ হাজার পশু কোরবানি করা হয়েছে। তবে, অবিক্রীত ছিল ৩৩ লাখ ১০ হাজার Read more

‘শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল-উদ্ভাবনী মানুষ গড়ার জন্যও’
‘শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল-উদ্ভাবনী মানুষ গড়ার জন্যও’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয় বরং সৃজনশীল, স্বাধীন Read more

১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন