ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫ বছরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৩ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার জন্য ড. তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাজমেরী এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অধ্যাপক ড. মামুন আহমেদ প্রো-উপচার্য (শিক্ষা) ঢাকা বিশ্ববিদ্যালয়, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. আকা ফিরোজ আহমদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের বর্তমান ডিনও সদস্য হিসেবে এই কমিটিতে যুক্ত থাকবেন এবং বর্তমান রেজিস্ট্রার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।তবে কমিটি প্রয়োজন মনে করলে বহিস্থ/আভ্যন্তরীণ আরও তিন জন সদস্য তাদের সঙ্গে অন্তর্ভুক্ত করতে পারবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রক্ষণাবেক্ষণের অভাবে আমতলীর ৯৯টি লোহার সেতু এখন মৃত্যুফাঁদ
রক্ষণাবেক্ষণের অভাবে আমতলীর ৯৯টি লোহার সেতু এখন মৃত্যুফাঁদ

বরগুনার আমতলী উপজেলায় রক্ষণাবেক্ষণের অভাবে ৯৯টি লোহার সেতু বর্তমানে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় এসব সেতু ধসে বড় ধরনের Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (০৩ Read more

বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম

ট্রাম্পের শুল্কারোপের প্রভাবে গত সপ্তাহে বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে ঘুরে দাঁড়িয়ে আবারও বাড়তে শুরু করেছে দাম। বৃহস্পতিবার Read more

৩১ অক্টোবর: নামাজের সময়সূচি
৩১ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৫ কার্তিক ১৪৩২ বাংলা, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Read more

সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান
সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান

ফ্রান্সের পশ্চিম উপকূলে সমুদ্রের নিচে প্রায় ৭ হাজার বছরের পুরোনো একটি বিশাল পাথরের দেওয়াল আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। ব্রিটানি অঞ্চলের ইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন