বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সামনে এক ঐতিহাসিক সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান হুইলচেয়ার ক্রিকেট কাউন্সিল (পিডব্লিউসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদে আয়োজিত এই আসরে বিশ্বের মোট আটটি দেশ অংশ নেবে।স্বাগতিক পাকিস্তানের পাশাপাশি এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, কেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। প্রতিটি দল ২১ সদস্যের স্কোয়াড পাঠাবে, যার মধ্যে থাকবেন ১৫ জন খেলোয়াড়, ৫ জন কর্মকর্তা এবং একজন আম্পায়ার।বাংলাদেশ দলের প্রতিষ্ঠাতা ও অধিনায়ক মোহাম্মদ মহসিন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল এই সম্মানজনক আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকাপে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। এটি শুধু আমাদের জন্য নয়, গোটা দেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং হুইলচেয়ার ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।তবে এই গর্বের মুহূর্তটি পূর্ণতা পেতে এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনিশ্চয়তা। মহসিন জানান, এই মুহূর্তে আমাদের কোনো স্পন্সর বা আর্থিক সহযোগী নেই। আমরা বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগটি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা: রাতেই এক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা: রাতেই এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সময়ের কন্ঠস্বরের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা Read more

ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০
ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন আরও ৯২ Read more

একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন
একনেকে ৮,৩৩৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

গ্যাস সংকট কাটাতে অনুসন্ধান ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শাহবাজপুর ও ভোলা এলাকায় কূপ খনন এবং নেসকো এলাকায় Read more

শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন Read more

জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে
জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট Read more

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই
তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন