পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।রবিবার (১৩ এপ্রিল) সকালে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি শহরের সিও অফিস মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন বলেন, আজ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমি নবীন এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, দক্ষিণাঞ্চলে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে যারা কাজ করেছেন আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। একইসঙ্গে যারা বিশ্ববিদ্যালয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। পিরোজপুরের সংস্কৃতি, সম্প্রীতি ও শিক্ষা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বড় ধরণের ভূমিকা পালন করবে।পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বিশেষ করে ভাইস চ্যালেন্সর মহোদয়সহ সিন্ডিকেট সদস্যগণ যারা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল হবে সেই প্রত্যাশা করি।দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরোর প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী বলেন, পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এই শহরে শতাধিক নবীন প্রাণের আগমন ঘটেছে। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের স্বাগতম জানাচ্ছি। একইসঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করছি।পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, প্রযুক্তি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রেখে এবং সমতা অর্জনে জাতীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষে ২০২২ সালের ১৩ এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এই বিশ্ববিদ্যালয়ের দাঁড়িয়ে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি।তিনি বলেন, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে সব বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে হয়েছে। সবচেয়ে বড় হাতিয়ার এই বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা কীভাবে ব্যবহার করব তা নির্ভর করে আমাদের ওপর। আমরা যদি ভালো মানুষ হই তাহলে বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা জনকল্যাণে ব্যবহার করতে পারব। তাই আমাদের প্রধান উদ্দেশ্য ভালো মানুষ তৈরি করা।এ সময় তিনি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পিরোজপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, বিশ্ববিদ্যালয়ের বিপুর সংখ্যক শিক্ষার্থী, সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮
উত্তরায় আওয়ামী লীগের একাধিক মিছিল, ককটেলসহ আটক ৮

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একাধিক বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব মিছিল থেকে অবিস্ফোরিত দু’টি Read more

‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম
‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন না দিলে, ছাত্র-জনতা রাজপথে নামতে বাধ্য হবে’ – ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বলেছেন, পি.আর. সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনে পেশী শক্তি Read more

চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা কত পেলো প্রাইজমানি, বাংলাদেশ পেলো কত?

ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট ফাইনালের মাধ্যমে পর্দা নেমেছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো Read more

ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির
ইসরায়েলের জন্য ‘রেড লাইন’ ঘোষণা ফ্রান্স ও সৌদির

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) বাস্তবায়ন করতে Read more

ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ
ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান, হতাশ টিউলিপ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস লন্ডন সফরে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। এ ঘটনায় Read more

বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি
বাতিল হতে যাচ্ছে শিক্ষকদের গ্রীষ্ম-শীতকালীন ছুটি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ভ্যাকেশন’ বা অবকাশ সুবিধা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন