আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ায়কে আবারও অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার (১২ এপ্রিল) তুরস্কে চলমান আন্টালিয়া কূটনীতি ফোরামে (এডিএফ) অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি।ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাত্র দুদিন পরই এমন বক্তব্য বিস্মিত করেছে অনেক কূটনৈতিক বিশ্লেষককে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন খবর দেওয়া হয়েছে।মূলত এই দুটি দেশেরই সামরিক বাহিনী সিরিয়ায় সক্রিয় রয়েছে। ফলে সেখানে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত বুধবার (৯ এপ্রিল) আজারবাইজানে বৈঠক করেন তুরস্ক ‍ও ইসরায়েলের কর্মকর্তারা।তবে বৈঠকের পরও সিরিয়ায় শান্তি নষ্ট করায় ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। আন্টালিয়া সম্মেলনে বিশ্ব নেতা ও কূটনীতিকদের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, সিরিয়ায় নতুন করে কোনো সংঘাত তারা চান না। যে বিপ্লবের মধ্য দিয়ে বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে তা ইসরায়েলের কারণে ব্যর্থ হচ্ছে।আসাদের পতনের পর সিরিয়ার গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম পৃষ্ঠপোষক এরদোয়ান। সিরিয়ার ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সিরিয়ার ওপর চলমান বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আঙ্কারার চেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আহমেদ আল সারা। সিরিয়ায় নতুন করে কাউকে সংঘাত সৃষ্টি করতে দেওয়া হবে না বলে সারাকে আশ্বস্ত করেন এরদোয়ান। সম্মেলনের ফাঁকে একটি বৈঠকও করেন তারা।গত ৮ ডিসেম্বর আল সারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস (এইচটিএস) দামেস্ক দখলের মাধ্যমে আসাদ সরকারের পতন ঘটায়। এরপর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হলেই দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপন করে তুরস্ক।দামেস্কের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে একটি চুক্তিও করতে চাইছে আঙ্কারা। এর মাধ্যমে সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপনসহ দেশটির আকাশসীমা ব্যবহারের পরিকল্পনা রয়েছে তুরস্কের।অন্যদিকে আাসদের পতনের পরই সিরিয়ায় সামরিক তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। এ কারণে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলতি মাসের শুরুর দিকে সিরিয়ায় তিনটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল।আবার হামা প্রদেশের প্রধান বিমানবন্দর এবং হোমসের টি-৪ ও পালমিরা বন্দর পরিদর্শন করেছেন তুরস্কের সেনা কর্মকর্তারা। যেখানে তারা দামেস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে নিজেদের সেনাবাহিনী মোতায়েন করতে পারে। এ নিয়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
করোনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ নির্দেশনা

ভারতসহ কয়েকটি দেশে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে। এমন অবস্থায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা Read more

‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’
‘গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে দিয়ে ৬৩ জেলা করা হোক’

আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ Read more

অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা
অবন্তিকার মৃত বাবাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, বিস্মিত মা

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মৃত বাবাকে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও Read more

আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ
আওয়ামী লীগের তওবার সুযোগও আর নেই: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে দেশের জনগণ উৎখাত করেছে। যাদের জনগণই উৎখাত করেছে, Read more

চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট বাধ্যতামূলক
চাকসুতে মনোনয়নপত্র বিতরণ শুরু, ডোপ টেস্ট বাধ্যতামূলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। চাকসু নির্বাচনে এবার প্রার্থীদের জন্য Read more

গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন